নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৫:১৮ পি.এম
রায়হান রাফী মানেই যেন বিতর্ক। ‘তুফান’ সিনেমা মুক্তির আগে থেকেই নানা সময়ে নকলের অভিযোগ ওঠে এই পরিচালকের বিরুদ্ধে।
শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমায় শাকিবের লুক ও অ্যাকশন দৃশ্যে কেজিএফ ও অ্যানিমেলের সঙ্গে সদৃশ পাওয়া গেছে। গ্যাংস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয়
‘তুফান’ সিনেমায় কিশোর শাকিব খানের একটি দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। যেখানে সিনেমায় স্পর্শকাতর দৃশ্য থাকলে সিনেমার মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। অথচ রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ক্ষেত্রে হয়েছে তার ঠিক উল্টো। সিনেমায় কিশোর শাকিবকে একজনের মুণ্ডু কেটে হাতে করে নিয়ে যেতে দেখা যায়। পুরো দৃশ্যে কোথাও কোনো ব্লার ছিল না। সিনেমা হলে এমন স্পর্শকাতর দৃশ্যের এভাবে অবাধে প্রদর্শন হতে থাকলে দর্শকের মনে নেতিবাচক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
সূত্রের খবর, পরিচালককে সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি মৌখিকভাবে ব্লার করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি না করেই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য পাঠিয়েছেন। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকরা সেই দৃশ্যটি দেখেছেন।
শুক্রবার (২১ জুন) একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, ‘তুফান’ সিনেমার স্পর্শকাতর দৃশ্যের খোলামেলা প্রদর্শন নিয়ে এবার চটেছে সেন্সর বোর্ড। তারা সিনেমাটির ওই দৃশ্য সংশোধন না করলে প্রদর্শন বন্ধ করে দিতে পারে।
এ ছাড়া ‘তুফান’ সিনেমার ফের সেন্সর শোর কথাও ভাবা হচ্ছে বলে জানা যায়। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ভাগ্যে কী অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’