নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০১:৫৪ পি.এম
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে ১৩ দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৪২ কোটি ১ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। গত ১০ জুন হতে ২২ জুন রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ২১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা আর জাজিরা প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন, গত ১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে এই টোল আদায় হয়েছে। ১৩ দিনে দুই প্রান্ত দিয়ে ৩ লাখ ৭৯ হাজার ১১০টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮২৫টি যানবাহন আর জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ৮০ হাজার ২৪০টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।
তিনি আরও জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে ১৪ জুন। ওইদিন ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়। এছাড়া গত ২২ জুন ৩ কোটি ৭৮ লাখ, ৯২ হাজার ২৫০ টাকা, ২১ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৭ লাখ, ৬২ হাজার ৫০ টাকা, ২০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ১৫০ টাকা।
এর আগে ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা, ১৬ জুন ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা, ১৭ জুন ঈদের দিন ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা, ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা এবং ১৯ জুন ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
এর আগে ১০ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা, ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২৩ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যানবাহন পারাপারের জন্য সেতু খুলে দেওয়া হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন