শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

অতিরিক্ত কাজের চাপ, আত্মহত্যা করল রোবট!

নবীন নিউজ, ডেস্ক ০৭ জুলাই ২০২৪ ০১:১৫ পি.এম

সংগৃহীত

কাজের চাপে অসহ্য, বিরক্ত লাগে সব কিছুই, সৃষ্টি হয় মানসিক চাপ। তবুও বলা যায় না কিছু। ফলে  অনেক সময়ই কর্মচারীরা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন । শেষ করে দেন নিজের জীবন। এমনই কাজের চাপেই এবার  আত্মহত্যা করেছে রোবট, কখনও শুনেছেন এমন? অবিশ্বাস্য মনে হলেও, সত্যিই তাই হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে সিভিল সার্ভেন্ট অর্থাৎ সরকারি কর্মী হিসাবে কাজ করত ওই রোবট। কিন্তু অতিরিক্ত কাজের চাপে আত্মহত্য়া করে সে। গত সপ্তাহের বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৪টায় এই ঘটনা ঘটে।

সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রশাসনিক রোবট। স্থানীয় সংবাদমাধ্যম এটিকে দেশের প্রথম রোবট ‘আত্মহত্যা’ বলে আখ্যায়িত করেছে। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ওই রোবটটিকে।

২০২৩ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবটটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করত এবং এর নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড ছিল।

রোবট ওয়েটারদের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া-ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ বিয়ার রোবোটিক্স এটি তৈরি করেছিল।

এক তলায় সীমাবদ্ধ বেশিরভাগ রোবটের বিপরীতে, গুমি সিটি কাউন্সিলের রোবট লিফট ব্যবহার করতে পারত এবং স্বাধীনভাবে মেঝেতে চলাচল করতে পারত।

দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে দুই মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পর অকেজো অবস্থায় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গাকে কেন্দ্র করে ঘুরতে দেখেছেন। তবে রোবটটির পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, রোবটটির ভেঙে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানি সেটি বিশ্লেষণ করবে। রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সঙ্গে জড়িত ছিল।

অন্য এক কর্মকর্তা বলেন, রোবটটি আমাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত হতো। এটি নিষ্ঠার সঙ্গে কাজ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম রোবটের সম্ভাব্য ‘আত্মহত্যা’ নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছে, ‘কেন অধ্যবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ নিয়েছে বা এর কাজের চাপ খুব বেশি ছিল কিনা?’

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্স এর তথ্য অনুসারে, দক্ষিণ কোরিয়া রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। প্রতি ১০ জন কর্মচারীর জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল (শিল্প) রোবট রয়েছে দেশটিতে।

বর্তমানে গুমি সিটি কাউন্সিলের দ্বিতীয় রোবট অফিসার চালু করার কোনও পরিকল্পনা নেই বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ