এপার বাংলায় অনেকদিন থেকেই বাংলাদেশে আলোচনার শীর্ষে রয়েছে ৬০ বছরের মোস্তাক এবং ১৮ বছরের তিশার বিয়ে। ১৮ বছরের তিশাকে বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুস্তাক। এদিকে ওপার বাংলায় জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। শ্রীময়ীর থেকে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চন।
এবার কারুর নাম না করেই পুরুষতান্ত্রিক সমাজকে একহাত নিলেন প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। বুধবার(২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, ‘বিয়ের ধুম পড়েছে। পূর্ব পশ্চিম দুই বাংলাতেই। লক্ষ্য করলাম, পুরুষের ভাগ্য আল্লাহ এবং ভগবানের কৃপায় অতিশয় সুপ্রসন্ন। পুরুষের যত বয়স বাড়ে, তত তাদের জীবন মধুর থেকে মধুরতর হয়ে ওঠে। তাদের প্রথম বউয়ের চেয়ে দেখা যায় দ্বিতীয় বউ বেশি ইয়ং এবং বেশি সুন্দরী, দ্বিতীয় বউয়ের চেয়ে তৃতীয় বউ আরও বেশি ইয়ং এবং আরও বেশি সুন্দরী। মেয়েদের বেলায় উল্টো, যত বয়স বাড়ে, তত নিরাপত্তাহীনতা বাড়ে, তত একাকীত্ব বাড়ে। আল্লাহ এবং ভগবানের প্রশ্রয়ে পুরুষতান্ত্রিক সমাজ যতদিন টিকে থাকবে, নারী পুরুষের সমানাধিকার ততদিন মাচায় তোলা থাকবে।’
ভালোবেসে বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী অনিন্দিতা দাস। ২০১০ সালের শুরুর দিকেই ভেঙে যায় সেই সংসার। এরপর কাঞ্চন বিয়ে করেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। সেই সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। কিন্তু বিয়ের কয়েক বছরের মাথায় ভাঙন ধরে তাদের দাম্পত্যে। এরপর চলতি বছরেই বিচ্ছেদের পথে হাটেন এই জুটি। অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদালতের মাধ্যমে গত ১০ জানুয়ারি বিবাহবিচ্ছেদ হয়েছে টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। ফের বিয়ে করতে যাচ্ছেন কাঞ্চন। এটি তার তৃতীয় বিয়ে।
এদিকে ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী তিশাকে বিয়ে করা খন্দকার মুশতাক আহমেদে এর আগেও দুটি বিয়ে করেছিলেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন