নবীন নিউজ ডেস্ক ১২ জুন ২০২৪ ০৫:১২ পি.এম
সংগৃহীত ছবি
বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আলী আক্কাস নামে এক স্বামী। বুধবার(১২ জুন) সকালে ফেনীর সোনাগাজীতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এদিন সকালে থানায় উসকোখুসকো চুলে হাজির হন আলী আক্কাস। এরপরই তিনি থানা পুলিশকে বলেন, ‘স্যার বউকে খুন করেছি, আমাকে এরেস্ট করেন’
এ ঘটনায় স্বামী আলি আক্কাস রনিকে গ্রেপ্তারের পর সিথিয়া আক্তার খুশবু নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তাদের বাড়ি রাজধানী ঢাকার সবুজবাগ থানার কুমিল্লাপট্টি মহল্লায় হলেও গত কয়েক বছর ধরে তারা সোনাগাজীতে বসবাস করছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন, সকালে রনি থানায় হাজির হয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে তার স্ত্রীকে হত্যার কথা জানায়। ওই কনস্টেবল সঙ্গে সঙ্গে বিষয়টি অবহিত করলে আমি নিজেই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে জানায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে।
ওসি আরও জানান, পরে রনিকে সঙ্গে নিয়ে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা অবহিত করা হয়েছে। তারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকলেও গত কিছুদিন ধরে তারা প্রায় ঝগড়ায় লিপ্ত হতেন। রাতের তাদের মধ্যে ঝগড়ার আওয়াজ শোনা গেলেও হত্যাকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়নি।
প্রতিবেশীরা আরও জানান, নিহতের স্বামী পৌরসভার জিরো পয়েন্টে রাস্তায় জুতা বিক্রি করে সংসার চালাতেন। প্রেম করে বিয়ের পর পরিবার মেনে না নেওয়াতে তারা সোনাগাজীতে এসে বসবাস শুরু করেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন