শনিবার ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে সাদপন্থীদের কঠোরভাবে প্রতিহত করা হবে’

নবীন নিউজ, ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০২:৫৩ পি.এম

সংগৃহীত ছবি

তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান হুঁশিয়ারি দিয়েছেন, টঙ্গীর ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে মাওলানা সাদের অনুসারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ হুঁশিয়ারি দেন।

হাবিবউল্লাহ রায়হান বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে সাদপন্থীদের হামলায় তাদের তিনজন সাথী নিহত হয়েছেন। এই ঘটনায় হত্যা মামলা করা হবে। তিনি যোগ করেন, ইজতেমা ময়দানে আগামি বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জোবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা আবারও ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে।

তাবলিগ জামাতের এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন জুবায়েরপন্থীরা।

এদিকে, দু’পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর আজ সকাল থেকেই টঙ্গীর ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি থমথমে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকেই ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাঠটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।

আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে জোড় ইজতেমা করতে চেয়েছিলেন মাওলানা সাদের অনুসারীরা। সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন, সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলে নিহত হন চারজন এবং আহত হন শতাধিক মানুষ। এ ঘটনায় হতাহতের দায় একে অপরের ওপর চাপায় উভয়পক্ষ।

এরপর গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠক হয়। এতে সরকারের পাঁচজন উপদেষ্টার সঙ্গে সাদ অনুসারীরা বৈঠক করেন। ওই বৈঠকে ইজতেমা ময়দান খালি করে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

আগামি ৩১ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীদের।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন