নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ০৮:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
দেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তার ফেসবুক ওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, যারা ‘জয় বাংলা’ স্লোগান দেবে না, তারা রাজাকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ তার পক্ষে কথা বলছেন, কেউ আবার বিরূপ মন্তব্য করছেন।
তসলিমা নাসরিন তার পোস্টে উল্লেখ করেছেন, ‘জয় বাংলা স্লোগান কোনো দলের নয়, এটি সকল দেশপ্রেমিকের স্লোগান। একাত্তরে আমরা পতাকা হাতে নিয়ে এই স্লোগান দিয়েছি। আমরা কেউ আওয়ামী লীগের নেতা বা কর্মী ছিলাম না, বরং সাধারণ অরাজনৈতিক দেশপ্রেমিক ছিলাম। যারা এই স্লোগান দেবে না, তারা রাজাকার, তারা দেশদ্রোহী।’
এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নানা মতের মানুষ তাতে প্রতিক্রিয়া জানান।
একজন তার মন্তব্যে লিখেছেন, ‘জয় বাংলা সবার স্লোগান, তবে এটাও ঠিক যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তারা এই স্লোগানকে ধরে রেখেছে। ৭৫-এর পরে ‘জয় বাংলা’ বলার লোক খুব কম ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে স্লোগানটিকে পুনরায় জনপ্রিয় করেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে।’
অন্য আরেকজন কমেন্টে লেখেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি মানুষের আত্মার স্লোগান জয় বাংলা। এর কখনো মৃত্যু হবে না।’
উল্লেখ্য, তসলিমা নাসরিন বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। প্রায়ই তিনি বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে মতামত দিয়ে থাকেন। দেশ থেকে নির্বাসিত হলেও তার এসব মন্তব্য ও লেখা গণমাধ্যমে প্রকাশ পায় সব সময়ই।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ