নবীন নিউজ, ডেস্ক ২৮ জুন ২০২৪ ১১:১৫ এ.এম
অভিযোগ, পাল্টা অভিযোগ আর নানা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী বিতর্ক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুন) রাতে আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এই বিতর্কের আয়োজন করেছিল। ৯০ মিনিটের এই বিতর্ক সভায় কোনো দর্শকের উপস্থিতি ছিল না। বিতর্কে ট্রাম্প বক্তব্য দিয়েছেন ৪০ মিনিট ১২ সেকেন্ড। আর বাইডেন বলেছেন ৩৫ মিনিট ৪১ সেকেন্ড।
এতে ফিলিস্তিন ইস্যু, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, গর্ভপাতের অধিকার, চাকরি, মুদ্রাস্ফীতি, অভিবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই প্রার্থী বিতর্ক করেন। এ বিতর্কের শুরুতে করমর্দন করতে দেখা যায়নি বাইডেন ও ট্রাম্পকে।
গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন, হামাসই যুদ্ধ শেষ করতে চায় না। এ সময় হামাসকে নির্মূল করার বিষয়ে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্প বলেন, ইসরায়েলের এ যুদ্ধ শেষ করা উচিত। বাইডেন একজন ফিলিস্তিনি হয়ে উঠেছেন।
গর্ভপাতের বিষয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানান, তিনি নির্বাচিত হলে গর্ভপাতের চিকিৎসা বন্ধ করবেন না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গর্ভপাতরোধে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা একটি ভয়াবহ ব্যাপার।
অভিবাসন সংকট নিয়ে বাইডেন বলেন, এখন ৪০ শতাংশ মানুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এটা ট্রাম্পের সময়ের চেয়ে ভালো।
এর জবাবে ট্রাম্প সীমান্ত নিয়ে বাইডেনের নীতির সমালোচনা করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রে কয়েদি, মানসিক রোগী, সন্ত্রাসীরা অবৈধভাবে প্রবেশ করছে।
বিতর্কে ওঠে আসে আফগানিস্তান প্রসঙ্গও। ট্রাম্প বলেন, আমি আফগানিস্তান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা মর্যাদার সাথে, শক্তির সঙ্গে বের হয়ে যাচ্ছিলাম।
বাইডেন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে তার পররাষ্ট্রনীতির পক্ষে বক্তব্য রাখেন।
ইউক্রেনের বিষয়ে বাইডেন বলেন, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরপুতিনকে যা ইচ্ছা করতে বলেছেন। পুতিন ভেবেছিলেন ৫ দিনের মধ্যে কিয়েভকে নিয়ে যাবেন।
এ সময় ট্রাম্প বলেন, আমি কখনোই তা বলিনি। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেন, ইউরোপিয়ান দেশগুলো যুক্তরাষ্ট্রের চেয়ে কম খরচ করেছেন।
২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার বিষয়ে বাইডেন বলেন, ট্রাম্পের উসকানিতেই সেদিন এ হামলা চালানো হয়। ওই দিনের হামলাকারীদের জেল হওয়া উচিত।
ট্রাম্প বলেছেন যে, বাইডেন এ ঘটনায় অনেক নির্দোষ মানুষের জীবন ধ্বংস করেছেন।
মুদ্রাস্ফীতির বিষয়ে ট্রাম্প বলেন, বাইডেন মুদ্রাস্ফীতি ঘটাচ্ছেন। আমি তাকে মুদ্রাস্ফীতি ছাড়াই দেশ দিয়েছি।
এর জবাবে বাইডেন বলেন, মুদ্রাস্ফীতি না থাকার কারণ হলো অর্থনীতি গতিশীল ছিল না। আমি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছি।
বিতর্কের শেষ দিকে বাইডেন জানান, তিনি আমেরিকানদের জন্য কর কমাতে চান। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির লাগামও টানতে চান।এ সময় ইনসুলিনের দাম কমানো ও সুলভ মূল্যে চাইল্ডকেয়ার সংক্রান্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
বিতর্কের একেবারে শেষে ট্রাম্প মন্তব্য করেন, আমরা নরকে বাস করছি। এরপর ‘আমরা আমেরিকাকে আবারও মহান করে তুলব’ বলে নিজের বক্তব্য শেষ করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ