মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

হঠাৎ সোহেল রানার বাসভবনে শবনম

নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ০২:১৪ পি.এম

সংগৃহিত ছবি

চলচ্চিত্রের দুই কিংবদন্তি মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা ও শবনম। এই দুই বরেণ্য শিল্পীর মধ্যে দেখা-সাক্ষাৎ না হলেও মুঠোফোনে তাদের যোগাযোগ রয়েছে। ঈদের পরে গত রোববার বিকালে হঠাৎ সোহেল রানার উত্তরার বাসভবনে হাজির হন শবনম। তাকে দেখে চমকে গেছেন ড্যাশিং হিরোখ্যাত সোহেল রানা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না কিছু না বলেই চলে এলেন শবনম। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা।

দুজনই ফিরে গেলেন অতীত সোনালি দিনে। দুজনের প্রথম পরিচয় হয় ১৯৮৭ সালে অশোক ঘোষ পরিচালিত জুলি সিনেমার সেটে। সেই দিনের স্মৃতি রোমন্থন করে শবনম বলেন, ‘আমি মেকআপ রুমে বসে আছি। তখন পরিচালক এসে বললেন, ইনি আমাদের সিনেমার হিরো (সোহেল রানা)। উনার সঙ্গে কুশল বিনিময় করলাম। এরপরই পারভেজ ভাই আমাকে পা থেকে মাথা পর্যন্ত এক নজরে দেখে নিলেন।’ এ কথা শুনে সোহেল রানা হেসে ফেললেন। তিনি বললেন, একজন বাঙালি অভিনেত্রী শবনম। তিনি দীর্ঘদিন পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন, তাই অভিনেত্রীকে একটু ভালো করে দেখছিলাম। এই আর কি!

দুজনের কাছেই প্রশ্ন ছিল-প্রথম দিনের শুটিংয়ে অভিজ্ঞতা কেমন ছিল? শবনম বলেন, শুটিংয়ে  চা-নাস্তা খাবার দেওয়ার জন্য হিরোকে নিয়ে সবাই ব্যস্ত। তখন তাদের বললাম, শুধু হিরোকেই দেখবা, আমিও তো আছি। প্রত্যুত্তরে সোহেল রানা বলেন, শুটিংয়ে শবনমের এমন কথা শুনে আমি লজ্জায় পড়ে যাই। সঙ্গে সঙ্গে প্রোডাকশনের লোকদের বললাম, আমাকে নয়-উনাকে দেখো। এরপর দেখি, শুটিংয়ের পুরো প্রোডাকশন নায়িকাকে নিয়ে ব্যস্ত। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি।’ কথায় কথায় শবনমকে ইঙ্গিত করে সোহেল রানা বললেন, আমি সেদিনই বুঝতে পেরেছি, কীভাবে উনি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের হাতে রেখেছিলেন। বলেই হেসে উঠলেন...। 


অন্যদিকে শবনমও কম যাননি, সোহেল রানাকে নিয়ে তিনি বলেন, পারভেজ ভাই শুটিংয়ে কল টাইমে হাজির থাকতেন। তাকে সবাই ভয় পেত। তিনি থাকা মানেই পুরো ইউনিট একটা নিয়মের মধ্যে। শুরুর দিনে শুটিংয়ে আমি তিন মিনিট দেরি করে এসেছিলাম। তখন হিরো আমাকে বললেন, ‘এটা তেমন দেরি নয়। উনি কখনো শুটিং ইউনিট ছেড়ে যেতেন না। আমার শর্টের সময় থাকতেন। আমরা শুটিংয়ে কাজের মধ্যে ফোকাস থাকতাম।’ সহশিল্পীর কাছ থেকে এমন প্রশংসা শুনে সোহেল রানা বললেন, শবনম ভালো মনের মানুষ। তাই আমাকে নিয়ে বেশি প্রশংসা করছেন। সঙ্গে সঙ্গে শবনম উত্তর দিলেন, পারভেজ ভাই সুন্দর করে কথা বলেন, গল্প করতে ভালোবাসেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার দেখা একজন জেন্টেলম্যান। 

এই দুই মহারথীর আড্ডায় যোগ দিলেন সোহেল রানার সহধর্মিণী অধ্যাপক ডা. জিনাত বেগম। শবনমকে পেয়ে তিনিও আড্ডায় মেতে উঠলেন। পুরোনো দিনের গল্পে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর হাজির হলেন সোহেল রানার একমাত্র সন্তান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মাশরুর পারভেজ, সঙ্গে ছিলেন সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর। অবসর সময়টা কেমন, দুজন কীভাবে উপভোগ করছেন। সোহেল রানা বলেন, ‘আমরা একান্নবর্তী পরিবার ছিলাম। এখন সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। একাকী সময় কাটানোর জন্য নিজেকে তৈরি করে ফেলেছি। একা একা সময়টা উপভোগ করছি।’ শবনম বলেন, ‘আমিও একাকী সময় কাটাচ্ছি। এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন। পুরোনো শিল্পীদের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে পারলে ভালো লাগে।’ দুই ঘণ্টাব্যাপী আড্ডায় উঠে এসেছে সিনেমার সেকাল ও একালের গল্প। শুধু তা-ই নয়,  কোভিডকালীন এবং সোহেল রানার চোখে অস্ত্রোপচার। সেই দুঃসময়ের গল্পের ঝাঁপি খুললেন তারা। সম্প্রতি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘সিতার-ই-ইমতিয়াজ’ সম্মাননা পাওয়ায় শবনমকে অভিনন্দন জানিয়ে সোহেল রানা বলেন, জীবনের এই সময়ে এসে একটা দেশের রাষ্ট্রীয় সম্মাননা খুবই সম্মানের। আপনি অনেক ভাগ্যবতী।

সন্ধ্যা হতেই বিদায়বেলায় প্রিয় সহশিল্পীকে কথা দিলেন সোহেল রানা, একদিন তার বাসায় গিয়ে আড্ডা দেবেন । শবনমও চিরচেনা সেই হাসি দিয়ে সোহেল রানাকে বললেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, অ্যানিটাইম।

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’