নবীন নিউজ ডেস্ক ১৯ জানু ২০২৫ ১২:২৪ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংঘাত বন্ধ ও পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র প্রশংসা করেছে বিএসএফ।
রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
সংবাদমাধ্যমটি বলছে, শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার কৃষকরা মালদা জেলার সুখদেবপুর সীমান্ত ফাঁড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু ভারতীয় কৃষক অন্যান্য দিনের মতো আন্তর্জাতিক সীমান্তের কাছে তাদের ক্ষেতে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে।
এই একই সীমান্ত ফাঁড়িতেই কয়েকদিন আগে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে বিরোধ দেখা দিয়েছিল।
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় কৃষকরা সীমান্তের ওপারে ক্ষেতে কাজ করা বাংলাদেশী কৃষকদের বিরুদ্ধে ফসল চুরি করার অভিযোগ আনে, যার কারণে উভয় দেশের কৃষকদের মধ্যে তর্ক শুরু হয়। উভয় পক্ষের কৃষকরা ব্যাপক সংখ্যায় জড়ো হতে শুরু করলে এবং একে অপরকে গালিগালাজ ও পাথর ছুঁড়তে শুরু করার পর ঘটনাটি গুরুতর মোড় নেয়।”
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিএসএফ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেশ কিছুক্ষণ হট্টগোল চললেও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংঘর্ষের ভিডিও স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোও প্রচার করেছে।
বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, “বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনও সমস্যা হলে বিএসএফকে জানাতে বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় (বিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বিএসএফ ও বিজিবি ইউনিট কমান্ড্যান্টরাও নিজেদের মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের ওপর চড়াও হয় এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী– বিএসএফ একপ্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন