মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘বিশ্বাসই হয় না, এমন মিষ্টি মানুষ আমার জীবনে আছে’: রিচা চাড্ডা

নবীন নিউজ, ডেস্ক ০১ জুলাই ২০২৪ ১০:৫৪ এ.এম

সংগৃহিত ছবি

‘বিশ্বাসই হয় না, এমন মিষ্টি মানুষ আমার জীবনে আছে’

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। আর কিছুদিন পর রিচা আর আলী ফজলের সাজানো সংসারে এক নতুন সদস্য আসবে। তাই এখন সব ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন আমি পুরোপুরি নিজের আর নতুন যে অতিথি আসছে, তার দেখভাল করছি। কাজকর্ম এখন বন্ধ রেখেছি। ভালো গান শুনে, ভালো বই পড়ে সময় কাটাচ্ছি। জীবনের এই পর্যায়টা দারুণ উপভোগ করছি।’

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন রিচা চাড্ডা-আলী ফজল। আলী কতটা দেখভাল করছেন হবু মায়ের, হালকা হেসে রিচা বলেন, ‘কখনো কখনো বিশ্বাসই হয় না যে এত সুদর্শন, এমন মিষ্টি এক মানুষ আমার জীবনে আছে। ও আমার ভীষণ খেয়াল রাখে। এখন নয়, আলী সব সময় আমার ব্যাপারে কেয়ারিং। ও আমার আশপাশের পরিবেশ সব সময় শান্তিপূর্ণ আর ইতিবাচক রাখার চেষ্টা করে। ক্যারিয়ারের দিকে থেকে আমি সব সময় ওর সমর্থন পেয়ে এসেছি।’

রিচা জানান, মা–ই তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। অভিনেত্রী জানান, ‘আমার মা চাকরিজীবী ছিলেন। গত বছর উনি অবসর নিয়েছেন। আমার ভাই জন্মানোর মাত্র এক মাস পরই মা কাজের জগতে ফিরে গিয়েছিলেন। মাকে দেখেছি, সংসার আর কাজের জগৎ খুব ভালোভাবে সামলাতে। মা আমাদের দুই ভাই-বোনকে খুব সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছেন।’

রিচাকে শেষ পর্দায় দেখা গেছে নেটফ্লিক্সের ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েবসিরিজে। সঞ্জয় লীলা বানসালির এই সিরিজে ‘লাজ্জো’-র চরিত্রে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। ‘হীরামান্ডি’-র প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী জানান, ‘আমার জন্য চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের চরিত্রে দর্শক আমাকে প্রথম দেখলেন। সবার প্রশংসা পেয়ে ভালোই লাগছে। পর্দায় “লাজ্জো” হয়ে ওঠার জন্য আমি মীনাকুমারীর “পাকিজা” অসংখ্যবার দেখেছি। চেষ্টা করেছি, “পাকিজা” ছবির মীনাকুমারীর কাছাকাছি যেতে। ওনার মতো এক শতাংশ করতে পারলেই আমি ধন্য।’

রিচাকে সব সময় ব্যতিক্রমী চরিত্রে দেখা যায়। নিজের ১৬ বছরের অভিনয়জীবনের প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘আমি আমার ফিল্মি ভ্রমণকে ঘিরে নিশ্চয়ই সন্তুষ্ট। কিন্তু কোথাও যেন এক অপূর্ণতা অনুভব করি। একজন অভিনেত্রী হিসেবে এখনো অনেক কিছু করার বাকি আছে। এখনো নিজের জীবনের সেরা চরিত্রটির অপেক্ষায় আছি আমি।’

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’