নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ১২:৪১ পি.এম
সংগৃহীত ছবি
অবৈধপথে সীমান্তের ওপার থেকে আনা মালিকবিহীন ভারতীয় ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ হয়েছে। জব্দকৃত এসব চিনির আর্থিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ ৬০ হাজার ৮শ’ টাকা। বুধবার(২৬ জুন) নেত্রকোণার কলমাকান্দায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ চিনি উদ্ধার করা হয়।
বুধবার সকাল থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায় মধ্যরাত পর্যন্ত। এ সময় উপজেলার লেংগুরা, খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়াসহ বেশ কিছু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চিনি জব্দ করা গেলেও পালিয়ে যায় চোরাকারবারিরা।
কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। জব্দকৃত এসব চিনি নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে জানিয়েছেন প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম বলেন, টাস্কফোর্সের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান চলছে। কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুত ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ ৬০ হাজার ৮শ’ টাকা।
এর আগে, গত ২০ জুন কলমাকান্দার স্টেডিয়াম সড়ক থেকে পাচারকালে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনি বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা