নবীন নিউজ ডেস্ক ২৬ জুন ২০২৪ ০২:০১ পি.এম
সংগৃহীত ছবি
নিজের বাড়ি থাকার পরেও বরাদ্দ পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর। তারা থাকেন না আশ্রয়ণ প্রকল্পের প্রাপ্ত ঘরে। কেউ কেউ ঘরে ঝুলিয়েছেন তালা। কেউবা বিক্রি করে দিয়ে অন্যত্র নিজ বাড়িতে থাকেন। আবার এসব ঘরের বারান্দায় কেউ রেখেছেন খড়কুটো।
এটি হলো বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার চিত্র। ফলে বঞ্চিত হয়েছেন প্রকৃত ভূমিহীনরা। তবে প্রশাসন বলছে ভিন্ন কথা।
জানা গেছে, রেহেনা-খাজুর আলী দম্পতির নিজের জমি ও টিনশেড বাড়ি আছে। সেই বাড়িতেই থাকেন। অথচ নিজেদের ভূমিহীন দেখিয়ে আশ্রয়ণ প্রকল্পে নিয়েছেন একটি ঘর। সেই ঘরে থাকেন না, তালা ঝুলছে। একই দৃশ্য মাহমুদ-নুরনাহার এবং কাকুলী-আমিনুর দম্পতির নামে বরাদ্দ নেয়া ঘরে। এটি বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি আশ্রায়ন প্রকল্প এলাকার চিত্র।
এই আশ্রয়ণ প্রকল্পের ১৭টি ঘরের মধ্যে সাতটি ঘরে ঝুলছে তালা। আর যারা থাকছেন, তাদের অনেকের নামে ঘরগুলো বরাদ্দ নেই। অন্যের কাছ থেকে কিনে নিয়ে সেখানেই তারা বসবাস করছেন। শুধু শিমুলবাড়ি নয়, একই চিত্র উপজেলার সবগুলো আশ্রয়ণ প্রকল্পেরই।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীন পারিবারের জন্য এ উপজেলার বিভিন্ন এলাকায় ৩৯৯টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থা। নির্মাণের কয়েক মাসের মধ্যে দুই শতক জমির দলিলসহ ঘরগুলো বাসিন্দাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
সরেজমিন কয়েকটি আশ্রয়ণ প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ঘরেই তালা ঝুলছে। বসবাস না করায় ঝোপঝাড়ে ঘিরে ধরেছে ফাঁকা ঘরগুলো। আশপাশে জমে রয়েছে ময়লা-আবর্জনা। ঘরে রাখা হয়েছে খড়কুটো ও লাকড়ি।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকৃত ভূমিহীন-ঘরহীনরা বরাদ্দ পাননি। সঠিকভাবে যাচাই-বাছাই না করেই যাদের নিজস্ব বাড়ি ও জমি রয়েছে, তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেয়েও তারা আর ঘরে থাকছেন না। অনেকে আবার ঘর বিক্রি করে অন্যত্র বসবাস করছেন।
প্রকল্পের একটি ঘরের পাশে মাটির চুলায় রান্না করছেন গৃহবধূ আর্জিনা খাতুন। তিনি বলেন, আসল গরিবরা তো জমি-ঘর পাই নাই। অনেকের জমি ও ঘরবাড়ি আছে। তারাও এখানে ঘর পেয়েছে। তারা ঘরে থাকে না। ঘরগুলো খালি থাকায় রাতের বেলায় ভয় লাগে। সব ঘরে মানুষ থাকলে ভয় থাকত না।
আরেক বাসিন্দা নুরজাহান বেগম বলেন, যাদের ঘরবাড়ি আছে, তারাও ঘর পেয়েছেন। তাই এখানে তারা থাকেন না। কখনো ঘরগুলো দেখতেও আসেন না তারা। কয়েকজন ঘরের মধ্যে ও বারান্দায় খড়কুটো ও লাকড়ি রেখেছেন।
একই এলাকার রঘুনাথপুর আশ্রায়ণ প্রকল্পের ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জহুরা খাতুন এই ঘরটি বরাদ্দ পেয়েছিলেন। তার কাছ থেকে ঘরটি কিনে নিয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, প্রকৃতব্যক্তিদের নামে আশ্রয়ণের ঘর বরাদ্দ দিয়ে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু জীবিকার তাগিদে কিংবা বিভিন্ন কারণে কেউ কেউ অন্যত্র চলে গেছেন। তাদের ঘরগুলো চিহ্নিত করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নামে নতুন করে বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা