রবিবার ১৪ ডিসেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০১:৫৭ পি.এম

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় রফিকুল ইসলাম রফিক (৫০) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

রফিকুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ দ্বন্দ্ব নিরসনে শনিবার সকালে ইউনিয়ন পরিষদে আলোচনায় বসেছিলেন দুই পক্ষের নেতাকর্মীরা। 

এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রফিকসহ তার সমর্থকদের ওপর হামলা চালায়। এরপরই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক নিহত হন। আহত হয়েছেন রফিকের ভাই শফিকসহ উভয় পক্ষের অন্তত ১২ জন।

দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত জানান, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের লড়াই থাকবে, মতভেদ থাকবে। তাই বলে কাউকে মেরে ফেলতে হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সংঘর্ষের মূল কারণ উদঘাটনে থানা পুলিশ ও ডিবি টিম কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা

news image

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

news image

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

news image

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন

news image

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

news image

ব্র‍্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা

news image

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার