নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ০৪:১২ পি.এম
বলিউডে পা রেখেছেন আমিরপুত্র জুনাইদ। আর ছেলের প্রথম সিনেমার অভিনয়ে বেশ খুশি বাবা আমির খান। শুধু বাবাই নয়, ভক্ত অনুরাগীদেরও মন জয় করেছেন জুনাইদ। আমিরপুত্রকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
বহু তর্ক বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের ‘মহারাজ।’ যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। যদিও সিনেমাটি ঘিরে বিতর্ক চলছে ভারতে। তবে নিজের অভিনয় দক্ষতা শতভাগ প্রমাণ করেছেন জুনাইদ।
একে তো প্রথম চলচ্চিত্র, তাও আবার বায়োপিক! তাই আমিরপুত্রকে নিয়ে ভক্তদের চিন্তার শেষ ছিল না। গত কয়েক বছরে এত বেশি বায়োপিক এসেছে যে দর্শকদের এখন আর সেরকম উৎসাহ নেই জীবনীমুলক সিনেমায়। এদিকে আমির পুত্র কখনই খুব বেশি লোকসম্মুখেও আসেন না। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করে পর্দায় অনবদ্য এন্ট্রি নিয়েছেন জুনায়েদ খান।
তিনি প্রমাণ করলেন যে তিনি স্টার কিড নন, একজন নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত অভিনেতা।
১৮৬২ সালের গল্পের উপর ভিত্তি করে তৈরি ‘মহারাজ।’ যেখানে জুনায়েদ কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছিলেন। নির্মাতারা তাকে বেশ ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন। তিনি যখনই পর্দায় আসেন, ভিন্ন মেজাজে হাজির হন।
জুনায়েদ খান তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়া জয়দীপ আলহাওয়াতের মতো অভিজ্ঞদেরও পিছনে ফেলেছেন বলা চলে। শরওয়ারি ওয়াঘ, শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
আমির খানের ছেলে হলেও অন্যান্য তারকা সন্তানদের চেয়ে অনেক ব্যতিক্রম জুনাইদ খান। তারকা সন্তানরা অভিনয়ে হোমওয়ার্ক না করেই সরাসরি পর্দায় হাজির হন। যা তাদের সমস্যায় ফেলে। কিন্তু জুনায়েদ সেটা করেননি। তিনি তার বাবার নামের কোনওরকম সাহায্য নেননি বা তার প্রোডাকশন হাউজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশও করেননি। ৬ বছর থিয়েটার করেছেন। এরপর যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন তিনি।
২০১৭ সালে নিজেই থিয়েটার করা শুরু করেন জুনায়েদ খান এবং নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। যে কারণে তার ভিত মজবুত। একজন বিশাল বড় তারকার সন্তান হয়েও তিনি আজ পর্যন্ত গাড়ি কেনেননি। রাস্তার সাধারণ গাড়ি চেপেই যাতায়াত করেন। কারণ, তিনি নিজে থেকে কিছু করতে চান। বাবার সাহায্য নিতে চান না মোটেও। বাবার ছায়া ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ার ইচ্ছা পোষণ করেছেন একাধিকবার। আর নিজের প্রথম কাজে সেই ছাপও রাখলেন জুনাইদ। এখন সময় বলে দেবে, বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা আমিরপুত্র।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’