নবীন নিউজ, ডেস্ক ২৩ ডিসেম্বার ২০২৪ ০২:৩৯ পি.এম
‘পুষ্পা ২’ সিনেমার কারণে আল্লু অর্জুনকে কম বিড়ম্বনা সইতে হচ্ছে না। এরইমধ্যে জেলে যেতে হয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে। এবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে তার বাড়িতে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আল্লু অর্জুনের বাড়ির সামনে একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবর।
রোববার (২৩ ডিসেম্বর) হায়দরাবাদে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে অভিনেতার বাবা আল্লু অরবিন্দ ভারতীয় গণমাধ্যমকে জানান, যারা তার বাড়িতে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাড়িতে হামলার সময় তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লু।
আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ বলেন, আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। তবে সময় এসেছে সে অনুযায়ী কাজ করার। এখন কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়। পুলিশ দোষীদের ধরে নিয়ে গ্রেফতার দেখিয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী ভক্তের মৃত্যু ঘটে। এই ঘটনায় তার নামে মামলা হয়। পরে ১৩ ডিসেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই অভিনেতাকে। তবে একই দিন হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’