নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ১০:২২ এ.এম
মাহেশ থেকে প্রায় সাত-আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে— মহাকুম্ভের মেলায় দেখা মিলল এক মালা বিক্রেতার। যাকে নিয়ে এখন গোটা ভারত উত্তাল। নাম মোনালিসা। ইন্দোরের এই ষোড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধুই তিনি!
এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গিয়েছেন মোনালিসা। তবে যা হয়, সবটা নাকি ভালোর জন্য হয়!
এরই মধ্যে শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। ‘পুষ্পা ৩’-এ তাকে অভিনয়ের প্রস্তাব দিতে বলেছেন স্বয়ং আল্লু আর্জুন।
সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা, তিনি একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। সে কিনা ভাইরাল হওয়ার পর সরাসরি এবার পা রাখছেন সিনেমায়।
যদিও ভাইরাল হওয়ার পর বিরক্ত হয়েই মোনালিসা বলেছিলেন, “লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পেছনে লোক দৌড়োচ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল।”
বাড়িতে মা-বাবা, তুতো ভাই-বোন মিলিয়ে বড় পরিবার। এক বর্ণ লেখাপড়া জানেন না। তাই নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। সাদামাঠা যুক্তি, “আমি বিদেশে পড়তে গেলে মা-বাবাকে দেখবে, খাওয়াবে কে?” এই কারণেই তিনি প্রতি বছর কুম্ভমেলায় আসেন। নানা রকম পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। ভালোই বিক্রি হত তার।
তবে বাদ সেধেছে ২০২৫। এক যুবক তার ভাসা ভাসা বিড়ালাক্ষীর ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। ব্যস, চোখ দিয়েই চোখের মণি প্রত্যেকের।
মোনালিসার গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু হচ্ছে না। সাফল্য তার জীবনকে ছুঁয়েছে। যার ছোঁয়ায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ষোড়শীর জীবন। নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে লাখো লোকের আনাগোনা, এক ঝলক তাকে দেখবে বলে!
সদ্য রূপটান করে নতুন সাজে হাজির তিনি। মোনালিসার নয়া ‘লুক’ মন কেড়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, পারিবারিক পেশা ছেড়ে শিগগিরই রুপালি পর্দায় নিজেকে মেলে ধরবেন। হতে পারে ছোট পর্দার কোনও হিন্দি অনুষ্ঠানে বা আল্লু অর্জুনের পুষ্পা সিনেমায়।
নবীন নিউজ/এফ
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’
অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা!