নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৫:২০ পি.এম
আপনি বিছানায় শুয়ে আছেন। ঘরে আপনি ছাড়া আরও দু’জন আছে। আপনি তাদের দেখতে পাচ্ছেন না। কিন্তু উপলব্ধি করছেন তারা আছে। তাদের কথপোকথন শুনতে পাচ্ছেন আপনি। ষড়যন্ত্র করছে তারা। আপনাকে হত্যার ষড়যন্ত্র। আপনি নড়তে পারছেন না। চিৎকার করছেন, কিন্তু তাতে কোনো শব্দ হচ্ছে না। বুক চিড়ে হৃৎপিণ্ড বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
এমন অনুভূতির সঙ্গে কম-বেশি অনেকেই পরিচিত। এর নাম ‘স্লিপ প্যারালাইসিস’। বাংলায় যেটাকে ‘বোবায়’ ধরা বলে।
স্লিপ প্যারালাইসিস কখন হয়
স্লিপ প্যারালাইসিস দুটি সময়ে হতে পারে। প্রথমত ঘুমের ভেতর হতে পারে, যেটাকে হিপনাগোজিক বা প্রিডরমিটাল স্লিপ প্যারালাইসিস বলে। দ্বিতীয়ত ঘুম থেকে ওঠার পর হতে পারে যেটাকে হিপনোপম্পিক বা পোস্টডর্মিটাল স্লিপ প্যারালাইসিস বলে।
হিপনাগোজিক বা প্রিডরমিটাল স্লিপ প্যারালাইসিস
ঘুমের সময় শরীর ধীরগতিতে রিল্যাক্স করতে থাকে। আপনি অবচেতন হয়ে পড়েন, ফলে পরিবর্তনটা টের পান না। তবে ঘুমের সময় যদি সচেতনতা ফিরে আসে তাহলে অনুভূত হবে, আপনি কথা বলতে বা নড়তে পারছেন না।
হিপনোপম্পিক বা পোস্টডর্মিটাল স্লিপ প্যারালাইসিস
আরইএম (র্যাপিড আই মুভমেন্ট) স্লিপ ও এনআরইএম (নন-র্যাপিড আই মুভমেন্ট) স্লিপ সম্পর্কে নিশ্চই জানেন। একটি চক্রে আরইএম ও এনআরইএম স্লিপ ৯০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। ঘুমের শুরুর দিকে এনআরইএম হয়। অর্থাৎ এসময়ে চোখের মনি বারবার নড়ে না। ঘুমের সময়ের ৭৫ শতাংশজুড়ে এনআরইম থাকে। এসময় শরীর রিল্যাক্স থাকে।
কিন্তু একটা সময় পর তা আরইএম স্লিপে রূপান্তর হয়। তখন চোখের মনি খুব দ্রত নড়াচড়া করে ও স্বপ্ন দেখে। এসময় শরীর রিল্যাক্স থাকে এবং পেশি কাজ করে না। আরইএম স্লিপের শেষে যদি আপনার চেতনা ফিরে আসে, তবে আপনি নড়াচড়া করতে বা কথা বলতে পারবেন না বলে মনে হবে।
এমনটা কাদের হয়
প্রতি ১০ জন ব্যক্তির একজনের স্লিপ প্যারালাইসিস হতে পারে। যেকোনো বয়সের নারী-পুরুষের স্লিপ প্যারালাইসিস হতে পারে। তবে স্লিপ প্যারালাইসিসের বিভিন্ন কারণ রয়েছে। যেমন- কম ঘুম হলে, ঘুমের সময় পরিবর্তন, মানসিক চাপ, চিৎ হয়ে ঘুমালে, ওষুধের প্রভাব, মাদকের কুফল ইত্যাদি।
বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই স্লিপ প্যারালাইসিসের বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমিয়ে স্লিপ প্যারালাইসিস নিয়ন্ত্রণে আনা সম্ভব।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা