ত্বকে বলিরেখা কিংবা মাথায় পাকা চুলের দেখা পেলে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে হয় না আর। আমাদের ত্বকে আর চুলেই বয়সের ছাপ সবচেয়ে আগে পড়ে। তবে এমনকিছু খাবার আর পানীয় আছে যেগুলো নিয়মিত খেলে চেহারায় দীর্ঘদিন পর্যন্ত বয়সের ছাপ পড়বে না। চলুন জেনে নেওয়া যাক-
টকদই
টকদইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা ত্বককে মসৃণ ও জেল্লাদার রাখে। দইয়ের ল্যাক্টিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বকের টান টান ভাব বজায় রাখে।
টমেটো
টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন। এই লাইকোপেন এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ করতে খুবই কার্যকর। এটি ত্বককে সূরে্যর ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে ত্বক থাকে উজ্জ্বল।
কাঠবাদাম
ত্বকের বলিরেখা দূর করে বয়সকে ঠেকিয়ে রাখতে কাঠবাদামের জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
অ্যাভোকাডো
ত্বকের কোষকে সুন্দর ও তরতাজা দেখাতে শরীরে প্রয়োজন লিনোলেনিক অ্যাসিড ও আলফা লিনোলেনিক অ্যাসিড। অ্যাভোকাডোর মধ্যে এই দু’টি ফ্যাটি অ্যাসিড ছাড়াও রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট। তাই নিয়মিত অ্যাভকাডো খেলে বলিরেখা দূর হয়। সেইসঙ্গে ত্বক থাকে সতেজ ও সুন্দর।
পাকা পেঁপে
পাকা পেঁপেতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে চাইলে রোজ পাতে পেঁপে রাখতেই হবে। পেঁপে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনে। সেইসঙ্গে ত্বকের দাগ-ছোপও দূর করে।
পানি
পরিমাণমত পানি পানের স্বাস্থ্য উপকারিতা তো আর বলে শেষ করা যাবে না। তবে বয়স ঠেকিয়ে রাখতেও কিন্তু পানি পান খুবই কার্যকর। ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখে পানি। ত্বকের নানা সমস্যার সমাধান তে পারে দিনে আড়াই থেকে তিন লিটার পানি পানের অভ্যাসে। শরীরে টক্সিনের মাত্রা বাড়লেই ব্রণ, র্যাশের সমস্যা বাড়ে, ত্বকের চামড়া ঝুলে যায়। পরিমাণ মতো পানি পানে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, ফলে সুস্থ থাকে ত্বক ও শরীর।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন