নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০২:২১ পি.এম
ছবি- সংগৃহীত।
নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ জরুরি। তাকে অনুসরণেই রয়েছে মানবজাতির কল্যাণ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’- সুরা আহজাব: ২১
মানুষের জীবনে স্বাস্থ্য অমূল্য সম্পদ। স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি। নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ও পুষ্টিকর খাবার খেতেন। তার পছন্দের খাবার সম্পর্কে হাদিস থেকে জানা যায়। আজ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রিয় পাঁচ খাবার নিয়ে কথা বলব।
তামার {খেজুর}
আরব মরুভূমির দেশ। প্রধান খাদ্য খেজুর ও রুটি। নবীজি ফল পছন্দ করতেন। তার প্রিয় ফল খেজুর। খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম। হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, আমি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, ‘এটিই সালন-মসলা।’ -আবু দাউদ: ৩৮৩০।
রাসুল কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন, সাহাবায়ে কেরামকেও খেজুর খেতে বলতেন। খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই। হাদিসে এসেছে, রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে বাড়িতে খেজুর নেই, সে বাড়ির অধিবাসীরা অভুক্ত।’ {আবু দাউদ: ৩৮৩১}।
খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে।
যাবিব {কিশমিশ}
নবীজির আরেকটি খাবার খুব বেশি খেতে পছন্দ করতেন। নবীজি আঙ্গুর ও কিশমিশ খেতে ভালোবাসতেন। কিডনির জন্য খুবই উপকারী এ ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে। আমরা কিশমিশ থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি। কিশমিশ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন।’ -মুসলিম: হাদিস ২০০৪।
আসাল {মধু}
মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি। তাতে রয়েছে শেফা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন।’ -বুখারি: ৫১১৫, মুসলিম: ২৬৯৫।
মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা। ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। বুখারি শরিফের আরেকটি হাদিসে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মধু হলো উত্তম ওষুধ।’ -হাদিস: ৫৩৫৯।
হালিব {দুধ}
স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয়। দুধে থাকে ভিটামিন বি-১২। রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দুধ পান করতেন। দুধের উপকারিতা অনেক, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ভালো ঘুম, হাড় মজবুত, ত্বক সুন্দর করাসহ উপকারিতার ফিরিস্তি অনেক বড়।
হজরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে বায়তুল মাকদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন।’ -বুখারি: ৩১৬৪, তিরমিজি: ২১৩।
সারিদ {গোশত, রুটিতে তৈরি খাবার}
সারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। আর হায়স হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, ‘রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে রুটির সারিদ ও হায়সের সারিদ অত্যন্ত প্রিয় ছিল।’ -আবু দাউদ: ৩৭৮৩।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?