নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০৪:২৭ পি.এম
বাস্তবে অজয় আর টাবু একে অপরের ভালো বন্ধু। তিন দশকের বেশি এই বন্ধুত্ব আজও অমলিন আর ফুরফুরে। গত বৃহস্পতিবার ‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়-টাবু বন্ধুত্বের উষ্ণ রসায়ন ধরা পড়ে।
আবার জুটি বেঁধে আসছেন দুই বন্ধু, অজয় এবং টাবু। তিন দশক আগে ‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন তাঁরা। নীরজ পান্ডে পরিচালিত ‘অরোঁ মে কাহা দম থা’ ছবিতে রোমান্টিক মেজাজে ধরা দিতে চলেছেন এই জুটি। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এই রোমান্টিক ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়, টাবু, শান্তনু মহেশ্বরী, সাই মঞ্জরেকর, সংগীত পরিচালক এম এম করিম, আর পরিচালক নীরজ পান্ডে।
এদিনের আসরে নায়ক-নায়িকার খোলসের বাইরে উঠে এসেছিল অজয়-টাবুর নিখাদ বন্ধুত্ব। কলেজজীবনের খুনসুটি এখনো তাঁদের বন্ধুত্বে স্পষ্ট। তাই টাবুর সঙ্গে কাজ করার প্রসঙ্গে অজয় হাল্কা হেসে বলেন, ‘আমরা একসঙ্গে অনেক কাজ করে ফেলেছি। তাই এখন আর কিছু-ই মনে হয় না৷’।
এবার টাবুর দিকে তাকিয়ে মজার সুরে অভিনেতা বলেন, ‘ওর তো সারাক্ষণ কিছু না কিছু অভিযোগ থাকে। গরম পড়েছে...আরও কত কি যে বলে ও। কানের কাছে বক বক করতেই থাকে!’ এদিকে টাবুও ছাড়ার পাত্রী নন। তিনি তৎক্ষণাৎ অজয়ের উদ্দেশ্যে বলেন, ‘আর ও তো গসিপ শুরু করে দেয়। আমার থেকে সবার খবর নেয়।’
দীর্ঘদিন পর পুরোপুরি রোমান্টিক নায়ক হিসাবে পর্দায় আসতে চলেছেন অজয়। এই ছবি করার কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার ভালো লেগেছিল। তবে ছবির বাণিজ্যিক দিকের কথা ভাবছিলাম। নীরজ (পরিচালক) আমাকে আশ্বস্ত করে এসব না ভাবার কথা বলেছিল।’
অজয় নায়ক হিসাবে সব সব ব্যতিক্রমী চরিত্রে ধরা দেন। এ প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে উঠতে অভিনেতা বলেন, ‘আমি এই কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। তাই আমি তক্ষক, রেনকোটের মতো ছবিতে কাজ করেছি।’
প্রেম মানেই উদ্দাম আঠারো হতে হবে, সে প্রথার বাইরে হেঁটেছে অজয়-টাবুর ‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবিটি। ছবিতে বলা হয়েছে প্রেমের কোনো বয়স হয় না।
এ প্রসঙ্গে টাবুর ভাষ্য, ‘এর সম্পূর্ণ অবদান চিত্রনির্মাতার। আমি তাই নীরজ পান্ডেকে কৃতিত্ব দিতে চাই, কারণ উনি আমার আর অজয়কে নিয়ে প্রেমের ছবি বানিয়েছেন। সমাজ বদলালে আমাদের সিনেমাও বদলায়। এখন এই প্রথা ভেঙে গেছে যে রোমান্স শুধু তরুণ-তরুণীরা করতে পারে। এখন রোমান্সকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।’
‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবিটি ৫ জুলাই মুক্তি পাবে।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’