নবীন নিউজ ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ০৯:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
বলিউডের জেনেলিয়া ডি’সুজা ও রীতেশ দেশমুখের সম্পর্ক সমীহ করার মতো। তাদের শুরুটা হয়েছিল ২০০৩ সালের “তুঝে মেরি কসম” সিনেমার মধ্য দিয়ে। প্রথমে বন্ধুত্ব, এরপর বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়। দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই দম্পতি। দুই ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সুখী দাম্পত্যের ঝলক দেখে “আদর্শ দম্পতির” তকমাও দেওয়া হয় তাদের। দুইজনের ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী রীতেশ দেশমুখকে নিয়ে জেনেলিয়া ডি’সুজাকে প্রশ্ন করা হয়, রীতেশ কখনো তাঁকে বোকা বানিয়েছেন কি-না?
শ্রেয়া গোধাওয়াতের ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনেলিয়া বলেন, “আমরা যখন একে অপরকে ডেট করছিলাম, এর মধ্যে আসে এপ্রিল ফুলের দিন। রীতেশ আমাকে একটি মেসেজ পাঠায় যে, ‘আমাদের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে’। এমন একটি মেসেজ আমাকে পাঠিয়ে রীতেশ ঘুমিয়ে পড়ে। ও সাধারণত দেরিতে ঘুমায়। আমি তাড়াতাড়ি।”
তিনি আরও বলেন, “রাত ১টার দিকে আমাকে এই ম্যাসেজটা দিয়ে ও ঘুমিয়ে পড়ে। আমি সেই মেসেজটা পড়ি রাতে আড়াইটার দিকে। মেসেজ পড়ার পরে আমি ভেঙে পড়েছিলাম। ভাবছিলাম “কি ভুল হয়েছে? কেন এমন হল?” সকাল ৯টা পর্যন্ত তীব্র মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি।”
পরদিন সকালে উঠে নাকি নিজের এই ম্যাসেজের কথা মনেই করতে পারছিলেন না রীতেশ। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন করেছিল, “সুপ্রভাত। কী করছ?।” ততক্ষণে জেনেলিয়া রেগে আগুন। রীতেশকে অভিনেত্রী বলেন, “আমাদের আর কথা বলা উচিত নয়। আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না।”
আর তখনই রীতেশকে রাতের মেসেজের কথা মনে করিয়ে দেন জেনেলিয়া। উত্তরে রীতেশ বলেন, “ওটা তো এপ্রিল ফুল ছিল।” জেনেলিয়ার বলেন, “আমি তখন প্রচণ্ড রেগে বললাম, কেউ কি এমন রসিকতা করে!”
স্বামী হিসাবে রীতেশ কেমন? এমন প্রশ্নের জবাবে জেনেলিয়া তাকে ফুল মার্কস দেন। জেনেলিয়ার কথায়, “নারী ও স্ত্রীর প্রতি ওর অগাধ শ্রদ্ধা। আমি যতবারই শুটিং করতে যাই, ও বাড়িতে থাকে। এক্কেবারে গৃহকর্মীর ভূমিকায়। ও কিন্তু এই কাজগুলো মর্যাদার সঙ্গে এবং পরম গ্রহণযোগ্যতার সঙ্গেই করে। ও আমার সবটা ভাগ করে নেয়। এমন স্বামী পেয়ে সত্যিই আমি ভাগ্যবান।”
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’