নবীন নিউজ, ডেস্ক ১৪ জানু ২০২৫ ১০:২৫ এ.এম
বলিউডের তারকা-সন্তানদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। তাদের ভক্তসংখ্যাও কম নয়। এই সব তারকা-সন্তানদের মধ্যে অনেকেই বলিউডে আত্মপ্রকাশ করেছে এরই মধ্যে।
শুধুমাত্র তারকা-সন্তান বলেই তাদের অভিনয়ের উপরে দর্শকের নজর থাকে একটু বেশি। প্রতি মুহূর্তে তাদের অভিনয় তুলনা করা হয় তাদের বাবা-মায়ের অভিনয়ের সঙ্গে। কাজ পাওয়ার রাস্তা সহজ হলেও তাদের টিকে থাকার সফর খুব একটা মসৃণ না-ও হতে পারে। দেখে নেওয়া যাক এমন ৭ জন তারকা-সন্তানকে যারা এই মুহূর্তে পর্দায় নজর কাড়ছেন।
আরিয়ান খান
এই তালিকার প্রথমেই রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানে পুত্র আরিয়ান খান। গত বছরের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া উঠে আসবে প্ল্যাটফর্মটিতে। সিরিজটির পরিচালক আরিয়ান খান।
শানায়া কাপুর
সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে শানায়া। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় আসেনি ছবিটি। পরে জানা যায়, ‘বেধড়ক’ নামে ছবিটি স্থগিত হয়েছে। চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’ ছবিতে দেখা যাবে তাকে।
ইব্রাহিম আলী খান
আগে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান। এবার অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের ‘শারজামিন’ ছবিতে দেখা যাবে তাকে।
আহান পান্ডে
চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলক শারদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান।
রাশা থাডানি
আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজাদ’ সিনেমাটি। এ ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাভিনা ট্যান্ডনের কন্যার। ছবিটিতে আছেন অজয় দেবগনও।
সিমার ভাটিয়া
এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের ভাগনি সিমার ভাটিয়া। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিমারকে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে সিমারের।
আমান দেবগন
নামের সঙ্গে দেবগন পদবি দেখে অজয়ের সঙ্গে তার সম্পর্ক আন্দাজ করা শক্ত নয়। তিনি অজয় দেবগনের ভাগনে, নীলমের ছেলে। রাশা থাডানির সঙ্গে অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’