নবীন নিউজ, ডেস্ক ২৬ জানু ২০২৫ ০২:৪১ পি.এম
বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। বছরজুড়েই আলোচনা-সমালোচনায় ঘেরা থাকেন এই অভিনেত্রী। এবার তার নতুন সিনেমা নিয়ে নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী। কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত ‘ইমার্জেন্সি’ মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি।
এই ছবি মুক্তির পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। সেই বিতর্কের আঁচ ভারত ছাড়িয়ে এসে পড়েছে বাংলাদেশেও। কারণ তাঁর ছবিটিতে আছেন শেখ মুজিবুর রহমানও।
১৯৭৫ সালে ২১ মাস জরুরি অবস্থা জারি করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
সেই ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি। নিজে বিজেপির রাজনীতি করলেও পর্দায় সাবেক কংগ্রেস নেত্রীর চরিত্র করেছেন কঙ্গনা। ঘটনাক্রমে ছবিতে এসেছেন শেখ মুজিবুর রহমান। এই চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক।
‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালের কল্যাণে এ দেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ওপার বাংলার এই অভিনেতা। শুধু তা-ই নয়, বাংলাদেশের টিভিনাটকেও অভিনয় করছেন ঋষি। সাফা কবিরের সঙ্গে করেছেন নাটক ‘চিলেকোঠার ভালোবাসা’, অপূর্ব-সাবিলা নূরের সঙ্গে ‘ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ’, তাসনিয়া ফারিণের সঙ্গে ‘এই মন তোমারই’ এবং সাবরিনা পড়শীর সঙ্গে করেছেন ‘মারিয়া ওয়ান পিস’।
‘ইমার্জেন্সি’ ছবির কয়েকটি ক্লিপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্লিপগুলো বেশ গুরুত্ব বহন করে।
ছবির গল্প লিখেছেন খোদ কঙ্গনা, তিনি মুজিবকে যেভাবে পর্দায় এনেছেন, তাতে আওয়ামী লীগের বিব্রত হওয়ার যথেষ্ট কারণ আছে। আবার আওয়ামী লীগবিরোধীদের খুশি হওয়ার রসদও মজুদ আছে সেখানে।
একটি ক্লিপে দেখা যাচ্ছে, হিন্দিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশিদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন, তাঁর মুখ থেকে এসেছে ভারতের প্রতি আজীবন আনুগত্য থাকার প্রতিশ্রুতি। বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে ভারত, এমন কথা বলতেও শোনা গেছে। ভাইরাল হওয়া আরেকটি ক্লিপে দেখা গেছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দৃশ্য, সেই দৃশ্য দেখলে যেকোনো বাংলাদেশিই হেসে খুন হবেন, এবার তিনি যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন। আসলে ভারতের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ ও শেখ মুজিব নিয়ে যেসব গালগল্প প্রচলিত, সেগুলোই পর্দায় তুলে ধরেছেন কঙ্গনা। সিনেমার এই গল্পের সঙ্গে বাস্তবের মিল খুব কমই। ফেসবুকে একজন বাংলাদেশি মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগের মান-সম্মান যা কিছু অবশিষ্ট ছিল, সেটাও কেড়ে নিয়েছে এই ছবি।’
৬০ কোটি রুপি বাজেটের ‘ইমার্জেন্সি’ বক্স অফিসে মোটেই সাড়া ফেলতে পারেনি। মোটে ১৮ কোটি রুপি তুলতে পেরেছে। তবে এই ছবি করতে গিয়ে বেশ বিপদেই পড়েছেন কঙ্গনা। নিজের একটি বাড়ি বিক্রি করে ছবির নির্মাণব্যয়ে খরচ করেছেন। নির্মাণের পর বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছেন। কারণ ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্র পেতেও বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। ছবিতে কঙ্গনা, ঋষি কৌশিক ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াশ তালপাড়ে, মাহিমা চৌধুরী, সতীশ কৌশিক, মিলিন্দ সোমন প্রমুখ।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’