নবীন নিউজ ডেস্ক ০৯ ডিসেম্বার ২০২৪ ০১:৩০ পি.এম
ছবি- সংগৃহীত।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টেও পারফর্ম করে থাকেন বলিউড তারকারা। এক সময় অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়ে বাড়িতে নাচতেন শাহরুখ খান। কিন্তু দীর্ঘদিন ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি তাকে।
চলতি বছরের সেপ্টেম্বরে এর কারণ ব্যাখ্যা করে অভিনেতা জানান, আগে মেয়ের জামাইয়ের বয়সে ছিলেন তিনি। কিন্তু এখন শ্বশুর হওয়ার বয়সে আছেন অভিনেতা।
এদিকে কয়েক দিন আগে সুর পাল্টে সেই শাহরুখই বিয়ে বাড়িতে নেচে নেটদুনিয়ায় সমালোচনার মুখে পড়েন। তিনি ছাড়াও এ মঞ্চে আরও নাচতে দেখা যায়— কার্তিক আরিয়ান, সারা আলী খান, নোরা ফাতেহির মতো বলি তারকাদের। কিন্তু বিয়ে বাড়ি কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে কত টাকা পারিশ্রমিক নেন এসব তারকারা?
শাহরুখ খান
কয়েক দিন আগে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে সেখানে ‘ঝুম জো পাঠান’ ও ‘প্রীতি উইমেন’সহ বেশ কয়েকটি গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান শাহরুখ। বিয়েতে কালো পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে অতিথিদের মন জয় করেন তিনি। এ অনুষ্ঠানে পারফর্ম করতে ৮ কোটি রুপি পারিশ্রমিক নেন শাহরুখ। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩০ লাখ টাকার বেশি।
সারা আলী খান
সাইফ আলী খান-অমৃতা খান দম্পতির কন্যা সারা আলী খান। বাবা-মায়ের পথ অনুসরণ করে বলিউডে পা রেখে বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠানেও পারফর্ম করে থাকেন সারা। শাহরুখের মতো দিল্লির ওই বিয়ের অনুষ্ঠানে নেচেছেন অভিনেত্রীও। এজন্য তাকে দেওয়া হয়েছে ১ কোটি রুপি পারিশ্রমিক। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪১ লাখ টাকার বেশি।
কার্তিক আরিয়ান
বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি বিয়ে বাড়িসহ ব্যক্তিগত নানা অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন তিনি। এজন্য অভিনেতাকে দিতে হয় দেড় কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১১ লাখ টাকার বেশি।
নোরা ফাতেহি
আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার উদাহরণ নোরা ফাতেহি। ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে সবার নজর কাড়েন তিনি। অন্যান্যদের মতো বিয়ে বাড়িতে পারফর্ম করেন অভিনেত্রীও। বিয়ে বাড়িতে নাচতে ২ কোটি রুপি পারিশ্রমিক। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮২ লাখ টাকার বেশি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’