নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০৫:৩২ পি.এম
টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ফের সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
এ দিকে নগরীতে সকাল থেকে ভারি বৃষ্টিপাত শুরু হলেও দুপুর ১২টা থেকে গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে।
এ সব এলাকার রাস্তাঘাটে কোথাও-কোথাও হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করছেন নগরবাসী।
এর আগে ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরীতে জলজটের সৃষ্টি হয়েছিল। পরে ৮ জুন রাতে আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পরে ১০ জুন আবারও বৃষ্টিতে কিছু এলাকায় পানি জমেছিল।
নগরীর যতরপুরের বাসিন্দা আহমেদ হোসেন বলেন, “গতকাল রাতে যখন বৃষ্টি শুরু হয়েছিল, তখনই চিন্তায় ছিলাম বাসায় পানি প্রবেশের বিষয়ে। তবে সকালের বৃষ্টি পাড়ার রাস্তাঘাট ও বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছিল। কয়েকদিন পর পর বাসা-বাড়িতে পানি ঢুকার কারণে জিনিসপত্র নষ্ট হচ্ছে।
“এই অবস্থা থাকলে এখন থেকে বাসা বিক্রি করে দিতে হবে। পানির জমে থাকার কারণে এমনিতেই এই এলাকায় ভাড়াটিয়া আসতে চান না। দ্রæত এই সমস্যার সমাধান করার দাবি জানাই।”
উপশহরের ডি বøকের-বাসিন্দা ইকবাল কবির বলেন, “বৃষ্টি হলেই বার-বার আমাদের পাড়ায় পানি উঠে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান চাই। দ্রæত সুরমা নদী, নগরীর ছড়া ও খালগুলো পরিকল্পিতভাবে খননের দাবি করছি।’’
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন,“সিলেটে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেজন্য এই অবস্থা। তবে বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। আর নগরীর ড্রেনগুলো দিয়ে পানি নামছে একটু সময় লাগে। নগর যেন জলাবদ্ধ না হয়, সেজন্য আরও বিষয়ে চিন্তা করা হচ্ছে।”
আবহাওয়াবিদ সজীব বলেন, “সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এ ছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।’’
এদিকে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৩৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা