মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকার সড়কে বাসের ‘কৃত্রিম’ সংকট, ভোগান্তি

নবীন নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গত কয়েকদিনের মতো বুধবারও (১২ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন সড়কে বাসের সংকট দেখা দিয়েছে। পরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কাজে বের হওয়া মানুষজন।

এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল একেবারেই কম দেখা যায়। যে অল্পসংখ্যক বাস চলাচল করছে তার বেশিরভাগই যাত্রীতে ঠাসা। ফলে অনেকে বাসে উঠতে পারছে না। এ অবস্থায় উপায় না পেয়ে অনেকে সিএনজিচালিত অটোরিকশা, কেউবা অটোরিকশা, কেউ কেউ রাইড শেয়ারিং বাইকে করে গন্তব্যের দিকে যাচ্ছেন অতিরিক্ত ভাড়া দিয়ে। 

গত সপ্তাহে ঢাকার আব্দুল্লাহপুর হয়ে গাজীপুর রুটে চলাচল করা বাস গোলাপি রং করে ই-টিকিটিংয়ের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে ২১ কোম্পানির ২,৬১০ বাস গোলাপি রঙের ই-টিকিটিংয়ের আওতাভুক্ত করা হয়েছে। এরপর থেকেই মূলত গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের কৃত্রিম সংকট দেখা গেছে।

রাজধানীর খিলক্ষেত মোড় থেকে মহাখালী যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী হামিদুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস নেই। অফিস টাইমে শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, যে অল্প সংখ্যক বাস আসছে সেগুলো যাত্রীতে ঠাসা, ওঠা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে এই সমস্যা দেখা যাচ্ছে। পরে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে রাইড শেয়ারিং বাইকে অফিসে যাচ্ছি।

একইভাবে রাজধানীর উত্তর বাড্ডা থেকে পল্টন মোড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন খোরশেদ আলম নামের এক ব্যক্তি। তিনি বলেন, বাসের রং পরিবর্তন করে টিকিট সিস্টেম হওয়ার কারণে অনেকেই বাস নামাচ্ছে না সড়কে। তাই গণপরিবহন সংকট। কাজে বের হওয়া হাজার হাজার মানুষ সড়কে এসে ভোগান্তিতে পড়েছে। যারা ইচ্ছে করে যাত্রীদের এমন ভোগান্তিতে ফেলে বাস নামায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানুষের এমন ভোগান্তি দেখে রিকশা, সিএনজি, রাইড শেয়ারিং বাইক সবাই অতিরিক্ত ভাড়া চাইতে শুরু করেছে।

বাস সংকটের কারণ জানতে চাইলে এই রুটে চলাচলকারী ভিক্টর বাসের সহযোগী রিপন মিয়া বলেন, যেহেতু এই সড়কে চলতে হলে বাসকে গোলাপি রং হতে হবে, তাই অনেক বাস মালিকই তাদের বাস রং করতে দিয়েছে। আর এই টিকিট সিস্টেম হলে বাসচালক, হেলপাররা আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই অনেকে বাস নামাচ্ছে না।

তুরাগ বাসের চালক রফিকুল ইসলাম বলেন, বাসের গোলাপি রং, টিকিট পদ্ধতি না থাকলে মামলা দিচ্ছে পুলিশ। যারা বের হচ্ছে তারাই নিয়ম মেনে না চললে মামলা খাচ্ছে, তাই ভয়ে অনেকে বাস বের করছে না। এছাড়া এই পদ্ধতির কারণে বাসের ড্রাইভার, হেলপার সবচেয়ে লসে পড়বে, সে কারণে তারা ইচ্ছে করে বাস নামাচ্ছে না।

রাজধানীর রামপুরা সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্য এরশাদ আলী বলেন, সকাল থেকেই সড়কে বাসের সংখ্যা অনেক কম। মূলত বাসের রং আর টিকিট সিস্টেমের বাধ্যবাধকতার কারণে বাস নামায়নি অনেকে। আসলে তারা শৃঙ্খলার এই পদ্ধতিতে বাস চালাতে চায় না, সে কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।

রাজধানীর মহাখালী এলাকায় কথা হয় অটোরিকশা চালক মাসুদ রানার সঙ্গে। তিনি বলেন, উত্তরা, এয়ারপোর্ট, মহাখালী; এদিকে বাড্ডা, রামপুরা সড়কে মূলত বাসের বেশি সংকট দেখলাম। যে কারণে সকাল থেকে এসব রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। গত কয়দিন ধরে বাসের এমন সংকট দেখা যাচ্ছে ঢাকার রাস্তায়। তবে অবশ্য এ কারণে আমাদের যাত্রী বেড়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন