নবীন নিউজ ডেস্ক ১১ জুন ২০২৪ ১২:০২ পি.এম
সংগৃহীত ছবি
দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ সময় এলেই গরু নিয়ে যত আলোচনা! রাজা-বাদশাহ থেকে অভিনেতা; অনেকের নামে নামকরণও হয়! সেসব গরুর দামও হাঁকানো হয় লাখ লাখ টাকা। কিন্তু ‘বাপেরও যে বাপ আছে’! বিশ্বের সবচেয়ে দামি গরুর সন্ধান পাওয়া গেল সম্প্রতি।
সম্প্রতি এক নিলামে গরুটি ৪ মিলিয়ন বা ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৪৭ কোটি টাকারও বেশি।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা-১৯। এর আগে সবচেয়ে বেশি মূল্যে যে গরুটি বিক্রি হয়েছিল, তার চেয়েও এর দাম তিনগুণ বেশি। গরুটির ওজন এক হাজার ১০০ কেজি (দুই হাজার ৪০০ পাউন্ডেরও বেশি)। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ।
একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন। আর এতে তারা তাদের গরুটির সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যাতে খামারি, ভেটেরিনারি শিক্ষার্থীসহ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করা যায়।
ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হলো গবাদি পশু। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এ আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা-১৯। এ জাতের গরুর উৎপাদন বাড়ানোর মধ্য দিয়েই সরকার তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায়।
খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা-১৯ এর ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন।
গরুটির এক মালিক নেই পেরেইরা বলেন, "আমরা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করছি না। এগুলো প্রজননের জন্য কাজে লাগাচ্ছি। সবশেষে বলতে গেলে, আমরা বিশ্বের মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছি।''
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে, ব্রাজিলে ২৩০ মিলিয়নেরও বেশি গরু রয়েছে। তবে ভিয়াতিনা-১৯ এর মতো বিরাট দেহের গরুর সংখ্যা খুব বেশি নয়।
ব্রাজিল ২০২২ ও ২০২৩ সালে দুই মিলিয়ন টনেরও বেশি গরুর মাংস রপ্তানি করেছে, যা ১৯৯৭ সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বোচ্চ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ