শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৩ কোটি ২১ লাখের কাজে ঘুষেই ব্যয় ৬১ লাখ টাকা

নবীন নিউজ, ডেস্ক ১১ জুন ২০২৪ ১১:৪৫ এ.এম

সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের রাস্তা উন্নয়ন কাজে অস্বাভাবিক ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া যায়। মাত্র ৩ কোটি ২১ লাখ টাকার উন্নয়ন কাজের জন্য ঘুষই দিতে হয়েছে প্রায় ৬১ লাখ টাকা। দরপত্র থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই টাকা নিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। 

সংস্থাটির উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন নিজ হাতে নগদ নিয়েছেন ৪২ লাখ টাকা। তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা দেওয়া হয় সাড়ে ১০ লাখ টাকা। নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০২০ সালের দিকে টেন্ডার আহ্বান করা হয় ওই কাজের। ওই ওয়ার্ডের ময়দার মিল রোড, ইসমাইল ফয়েজ এবং আব্দুল করিম রোডে এসব উন্নয়ন কাজ করে নাওয়াল কনস্ট্রাকশন এবং মা-বাবা কনস্ট্রাকশন কোম্পানি। শুরুতে ৩ কোটি ৬০ লাখ টাকার টেন্ডার থাকলেও চূড়ান্ত পর্যায়ে এই টেন্ডারের মূল্যমান ধরা হয় ৩ কোটি ২১ লাখ ২৭ হাজার ৯১৯ টাকা।

একটি ভিডিওতে দেখা যায়, একটি টেবিলে বসে আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন। এ সময় তার পাশেই উপস্থিত দেখা যায় আরেক সহকারী প্রকৌশলী রিফাত হোসেনকে। সেখানে ঠিকাদার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি একটি ব্যাগ থেকে টাকা বের করে তাদের হাতে তুলে দেন।

উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন টাকাগুলো নিজে গুনে হিসাব করে নেন। প্রাপ্ত তথ্য বলছে, ওই সময় একসঙ্গে প্রায় ৪২ লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া হয় প্রকৌশলীদের। এ ছাড়া সাউথইস্ট ব্যাংকের এমকে ব্রাঞ্চের শাখায় নুসরাত সাবরীনা নামে এক নারীর অ্যাকাউন্টে দেওয়া হয় ১০ লাখ ৫০ হাজার টাকা।

জানা যায়, ঠিকাদারি কাজের ক্ষেত্রে চূড়ান্ত বিলের ওপর ১৫ শতাংশ টাকা ভ্যাট এবং কর হিসেবে সরকারি খাতে কেটে রাখা হয়। ঘুষ হিসেবে প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরে দিতে হয় বিপুল পরিমাণ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আয়নুল হাসান  বলেন, ‘কাজটি নেওয়ার ক্ষেত্রে আমাকে বিপুল পরিমাণ টাকা ঘুষ দিতে হয়েছে। প্রকৌশলীরা নিজ হাতে এই টাকা ঘুষ নিয়েছেন। এরপর কাজ চলাকালে এবং বিল দেওয়ার সময়ে ব্ল্যাকমেইল করে আরও টাকা নেওয়া হয়। আমরা ওই সময় অসহায়। পদে পদে হয়রানি করে টাকা নিলেও চূড়ান্ত বিল দিতে গড়িমসি করে।’

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীন ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করলে তাকে তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা হওয়া চেক এবং সরাসরি টাকা নেওয়ার ভিডিওর বিষয়টি উল্লেখ করা হলে, তিনি বলেন, ‘করপোরেশনে আমি একজন ছোট প্রকৌশলী। আমার একার পক্ষে একটি কাজ বাবদ এত টাকা নেওয়া সম্ভব নয়।’ তাহলে কাদের কাদের ভাগ দিতে হয়—এমন প্রশ্ন করা হলে তিনি আর উত্তর দেন নি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ঘুষ লেনদেন অপরাধ। এখানে যেহেতু সুস্পষ্ট দালিলিক প্রমাণ আছে, তাই এ বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করতে পারে। তারা বিষয়টি খতিয়ে দেখতে পারে। ওই কর্মকর্তার সঙ্গে কারা কারা জড়িত সেখানে কোনো অভ্যন্তরীণ সিন্ডিকেট আছে কি না, সেটিও খতিয়ে দেখে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, কোনো ঠিকাদার নিজের পকেট থেকে ঘুষ দিয়ে কাজ করবেন না। ফলে জনগণের অর্থে হওয়া কাজের গুণগত মান খারাপ হবে। জনগণের অর্থের অপচয় হবে।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা