শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ব্যাংকে এনায়েতের ১৩০ কোটি টাকা

নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১০:৪৯ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর ৪০টি ব্যাংক হিসাবে ১৩০ কোটি টাকার বেশি জমা রয়েছে। এর মধ্যে ২২টি হিসাবে ৯২ কোটি টাকা এফডিআর এবং ১৮টি ব্যাংক হিসাবে ৩৮ কোটি টাকা জমা করা হয়। তবে স্থাবর-অস্থাবর মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি হবে। দুর্নীতি দমন কমশিনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে বলে জানা গেছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সড়ক পরিবহন মালিক সমিতির নিয়ন্ত্রণ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত উল্লাহ। এরপর রাজধানী ও এর উপকণ্ঠের সড়কে প্রতিদিন চলাচল করা প্রায় ১৫ হাজার বাস থেকে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এনায়েত উল্লাহর নেতৃত্বাধীন সিন্ডিকেটের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সড়কে নতুন বাস নামানোর অনুমোদনের নামে লাখ লাখ টাকা ঘুষ নিতেন খন্দকার এনায়েত উল্লাহ। সড়কে চাঁদাবাজি করে তিনি হাজার কোটি টাকার বেশি হাতিয়েছেন। নিজের ও স্ত্রী-সন্তানের নামে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট কেনার পাশাপাশি ব্যাংকে জমান বড় অঙ্কের টাকা। বিদেশেও তার রয়েছে বিপুল সম্পদ।

২০২১ সালের জুনে ‘এনা’ পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল দুদক। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে হিসাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশে খন্দকার এনায়েত উল্লাহ এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

২০২২ সালের এপ্রিল মাসে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান আলাদাভাবে সম্পদের হিসাব দুদকে জমা দেন। সম্পদ বিবরণীতে এনায়েত উল্লাহ সম্পদের উৎস হিসেবে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেড, সোলার এন্টারপ্রাইজ, এনা শিপিং এবং এনা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির নাম উল্লেখ করেন। এ ছাড়া তানজিল ও বসুমতি পরিবহনে তাদের শেয়ার থাকার তথ্য উল্লেখ করেন। তিনি দুদকে দাখিল করা হিসাবে তারসহ পুরো পরিবারের মোট ২১৬ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। এর মধ্যে স্থাবর ১৩ কোটি ৭৬ লাখ ও অস্থাবর ১৩৭ কোটি ১১ লাখ টাকার সম্পদ।

এনায়েত উল্লাহ ও তার নির্ভরশীলদের স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর মিরপুরে ৮.২৫ বিঘা জমিতে ছয়তলা বাড়ি, যার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা; মিরপুরের মনিপুরপাড়ায় ৮ শতাংশ জমিতে ছয়তলা বাড়ি, মূল্য ৫২ লাখ ৫৭ হাজার; ধানমন্ডির ১১ নম্বর রোডে ৬২ নম্বর বাড়ির ৪/এ নম্বরে ৩ হাজার ৫০ বর্গফুটের ফ্ল্যাট, মূল্য ৩২ লাখ ৫০ হাজার; বসুন্ধরা সিটিতে ১৫১ বর্গফুটের একটি দোকান, মূল্য ২৪ লাখ ২৫ হাজার; দক্ষিণখানে ৭৮ শতাংশ জমি, মূল্য ২৯ লাখ ৩৬ হাজার; দক্ষিণখানে ১০ শতাংশ জমি, মূল্য ১ কোটি; কেরানীগঞ্জে ৪০ কাঠা জমি, মূল্য ৭৬ লাখ ২৫ হাজার; রূপগঞ্জে ১০ কাঠা জমি, মূল্য ৩ লাখ; গাজীপুরের দনুয়া মৌজায় ৩ কোটি ৬০ লাখ টাকার জমি এবং ফেনীতে ৪০ হাজার টাকা মূল্যের ১২ শতাংশ জমি থাকার কথা জানানো হয়।

অস্থাবর সম্পদের মধ্যে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের নামে ৮০টি বাস, যার মূল্য দেখানো হয় ৬৩ কোটি ৮৭ লাখ টাকা। তানজিল পরিবহনে ১ লাখ টাকার শেয়ার ও বসুমতি পরিবহনে ৫ লাখ টাকার শেয়ার রয়েছে বলে জানানো হয়। আর সোলার এন্টারপ্রাইজে আড়াই লাখ, এনা শিপিংয়ে ২০ লাখ ও এনা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে ৮ লাখ টাকার শেয়ার রয়েছে বলে উল্লেখ করা হয়। তার ব্যাংকে ৫৮ লাখ ৫৮ হাজার টাকার এফডিআর এবং নগদ ৩ লাখ ৯৭ হাজার টাকা জমা থাকার কথা জানানো হয়।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সম্পদ বিবরণীতে তার সম্পদের যে দাম দেখানো হয়েছে, তা বাজারদরের চেয়ে অনেক কম। তার সম্পদের প্রকৃত মূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন দলে ঘনিষ্ঠ হওয়ায় এনায়েত উল্লার ফাইলের গতি ছিল মন্থর। খুব বেশি এগোয়নি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের নড়েচড়ে বসে দুদক।

ব্যাংক হিসাবের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে গত বছরের ৩০ জুন পর্যন্ত এনায়েত উল্লার ২২টি ব্যাংক হিসাবে স্থিতি ছিল ৯২ কোটি ৩ লাখ ২ হাজার ৫৮৬ টাকা। ১৮টি ব্যাংক হিসাবে ২০২৫ অর্থবছরে তার জমা হয়েছিল ৩৮ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকা। এর মধ্যে ৩০ জুন পর্যন্ত স্থিতি ছিল ৬ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৯২৫ টাকা।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে তৎকালীন বিরোধী দল বিএনপির হরতাল কর্মসূচি কিংবা ঢাকায় বড় জমায়েতের ক্ষেত্রে সড়কে বাস চলাচলে সরাসরি প্রভাব বিস্তার করতেন। ক্ষমতার পালাবদলের পর থেকে এনায়েত উল্লাহ আত্মগোপনে রয়েছেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন