নবীন নিউজ, ডেস্ক ০৭ জুন ২০২৪ ০২:০৭ পি.এম
প্রতীকি ছবি
বেতন,বোনাস আটকে রেখে এবং চাকরি থেকে বরখাস্তের ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে কোয়ালিটি ইন্টিগ্রেটেড এ্যাগ্র লিমিটেড কারখানার ডেপুটি ইনচার্জ মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে।
সারামাস কাজ করার পরও বেতন পান না নারী শ্রমিকরা। তাদের শর্ত দেওয়া হয় গোপন কক্ষে একান্তে ব্যক্তিগত সময় দিলেই দেওয়া হবে বেতন । নয়তো থাকে চাকরি হারানোর হুমকি। অনেকেই আবার তীব্র অর্থ সংকটে পড়ে রাজি হন এমন শর্তে। তবে এতেও বেতন পায় না অনেকেই,বরঞ্চ দিনের পর দিন ধর্ষণ হয় নারী কর্মকর্তারা। এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
কারখানাটির অবস্থান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে। একজন দুজন নয় কারখানার সহজ সরল ও দরিদ্র নারী শ্রমিকদের অনেকে এভাবে মেহেদী হাসান বাবুর ব্লাকমেইলের শিকার হয়েছেন। মান সম্মান হারানোর ভয়ে এ ব্যাপারে তারা কেউই মুখ খুলেননি ।
তবে এক ভুক্তভোগী নারী জানান, মেহেদী হাসান বাবু তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে নানান ধরনের কাজ করেন। মেহেদী হাসানের সাথে কথা না বললে,সম্পর্ক না করলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে।গরীব পরিবারে মেয়ে হওয়ায় সে ইনচার্জের কথা মোতাবেক কাজ করতে বাধ্য হন।
জানা যায়,এলাকাবাসীর কাছে এই ঘটনা নতুন নয়। তারা এমন এই ঘটনা নিয়ে অনেকবার কারখানা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেও কোনো বিচার পান নি।কিন্তু এবার তারা ক্ষিপ্ত হয়েছেন মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে। এলাকাবাসী তাকে ঘেরাও করলে পালিয়ে যান মেহেদী হাসান বাবু।
একজন ইউপি সদস্য জানান,এই কোম্পানিতে অনেক মেয়ে কাজ করে, এখানে প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে। হরিণ খোলার এক মেয়েকে তিন মাস ধরে ধর্ষণ করছে সেই ইনচার্জ। ভুক্তভুগীনারীর লিখিত অভিযোগে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লোক তদন্ত কার্যে নিয়োজিত হয়েছেন।
স্থানীয়দের কথা, এটি কোনো মুরগির ফ্যাক্টরি নয়, এটি হচ্ছে ধর্ষণের ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে দুটি রুম রয়েছে, সেখানেই প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। কিন্তু প্রতিবাদ করেও কোন নারীই বিচার পায়নি।
নারী শ্রমিকদের ব্ল্যাকমেইল করে ধর্ষণের বিষয়টি প্রচ্ছন্নভাবে স্বীকার করে নিয়েছেন কোয়ালিটি ইন্টিগ্রেড এ্যাগ্র লিমিটেড কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন হেড অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দোষ প্রমাণিত হলে কোম্পানির আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুধু ধর্ষণের অভিযোগই নয়, কারখানাটির বিরুদ্ধে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগেও উঠেছে একাধিকবার। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা