শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯০ হাজার গ্রাহক

নবীন নিউজ, ডেস্ক ২৯ মে ২০২৪ ১২:০৪ পি.এম

সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টিতে মুহুরী প্রজেক্ট এলাকার প্রায় ২৬ হেক্টর মৎস্য প্রকল্পের মাছ ভেসে গিয়ে প্রায় ৭৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোমবার (২৭ মে) সকাল থেকে উপজেলার প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছে। এ ছাড়া দমকা বাতাসে ও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ১০ হেক্টর আউশ বীজতলা ও ১৮০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষেত নষ্ট হয়েছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে টিনশেড ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙেছে ৩৭টি, তার ছিঁড়েছে ৩৪০টি স্পটে, ক্রস আর্ম ভেঙেছে ৩৬টি।

স্বেচ্ছাসেবী সংগঠক রাসেল খান চৌধুরী বাবু বলেন, রিমালের তাণ্ডবে সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ অফিসে একাধিবার ফোন দিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অটোরিকশাচালক আজ দুইদিন আমাদের এইখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ অফিসের কোনো লোকজন এখনো আসেনি। বিদ্যুৎ না থাকায় আজ দুইদিন অটোরিকশা চালাতে পারছি না। অটোরিকশার আয়ের ওপর আমার সংসার চলে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের এজিএম প্রকৌশলী উদয়ন দাশ গুপ্ত বলেন, ঘূর্ণিঝড়ে আমাদের ২২টি খুঁটি ভেঙেছে, তার ছিঁড়েছে ২৫০টি স্পটে, ক্রস আর্ম ভেঙেছে ১৬টি। ১৮ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আরও ৫৪ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎহীন রয়েছে। মাঠে ১৮টি টিম কাজ করছে। আগামী দুএকদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়ে যাবে আশা করি।

বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, ঘূর্ণিঝড়ে আমাদের ১২টি খুঁটি, ৮টি ক্রস আর্ম ভেঙেছে। তার ছিঁড়েছে ৪০টি স্পটে। ৬টি টিম মাঠে কাজ করছে। ২৫ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পাননি।

সীতাকুণ্ড জোনাল অফিসের ডিজিএম পঙ্কজ চৌধুরী বলেন, আমার অধীনে থাকা মিরসরাইয়ের ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়নে ৩টি খুঁটি ও ১২টি ক্রস আর্ম ভেঙেছে। ৫০টি স্পটে তার ছিঁড়েছে। ১০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলার ১০ হেক্টর আউশ বীজতলা পানিতে ডুবে গেছে ও ১৮০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত পানি না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। পরিপূর্ণ ক্ষয়ক্ষতি আগামী ২ দিনের মধ্যে নির্ধারণ করা যাবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের অতিবৃষ্টিতে মুহুরী প্রজেক্ট এলাকার ৩২টি খামারের ২৬ হেক্টর পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৮ লাখ টাকার কার্প জাতীয় মাছ পানিতে ভেসে গেছে। মুহুরী প্রজেক্টের পুকুরগুলো পাশাপাশি লাগানো থাকায় পাড় থাকে একদম সরু। ফলে অল্প বৃষ্টিতে পাড় ভেঙে মাছ পার্শ্ববর্তী পুকুরে ভেসে যায়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা