নবীন নিউজ ডেস্ক ২৫ মে ২০২৪ ০৯:৩৩ এ.এম
সংগৃহীত ছবি
এক একে ৫বার কন্যা সন্তান হয় পান্না লাল ও আনিতা দম্পতির সংসারে। পুত্র সন্তানের আশায় ষষ্ঠবারের মতো গর্ভধারণ করেছিলেন আনিতা। কিন্তু সন্তান ছেলে হবে নাকি মেয়ে এ নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকতো সবসময়। সন্তানের লিঙ্গ জানার জন্য অবশেষে কাঁচি দিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে ফেলেন পান্না লাল।
ভারতের উত্তর প্রদেশে ২০২০ সালের সেপ্টম্বরে এ ঘটনা ঘটে। মামলা গড়িয়েছিল আদালতে। সেই মামলায় শুক্রবার রায় দিয়েছে আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে পান্না লালের। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বাদাউনের সিভিল লাইনের বাসিন্দা পান্না লাল। সন্তান ছেলে হবে নাকি মেয়ে জানতে কাস্তে দিয়ে গর্ভবতী স্ত্রীর পেট কেটেছিলেন তিনি। ঘটনার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ বছরের সংসার ছিল এই দম্পতির। তাদের রয়েছে পাঁচ কন্যা। ছেলে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে নিয়মিত ঝগড়া করতেন তিনি। আনিতার পরিবারও তাঁদের বিরোধের কথা জানত। তারা পান্না লালকে ঝগড়া বন্ধ করার জন্য অনেকবার বুঝিয়েছে। কিন্তু ছেলে না হলে আনিতাকে ডিভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ের হুমকি দিতো পান্না লাল।
ঘটনার দিন অনাগত সন্তান কি হবে তা নিয়ে দম্পতির মধ্যে ফের ঝগড়া হয়। সন্তানের লিঙ্গ জানার জন্য ক্ষিপ্ত হয়ে পান্না লাল আনিতার পেট কাটার হুমকি দেয়। আনিতা প্রতিবাদ করলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেয় পান্না লাল।
এক পর্যায়ে একটি কাস্তে দিয়ে আনিতার পেট কেটে ফেলেন পান্না। আনিতা আদালতে বলেন, কাটা এতটাই গভীর ছিল যে তার পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে আসে। তারপর এ অবস্থায় সে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাস্তার পাশের দোকানে তার ভাই কাজ করতো। চিৎকার শুনে সে ছুটে আসে। তাকে দেখে পালিয়ে যায় পান্না লাল।
আনিতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় তিনি বেঁচে যান। কিন্তু তার গর্ভের সন্তানটিকে বাঁচানো যায়নি। সন্তানটি ছেলে ছিল।
তবে আদালতে পান্না লাল বলেছেন, আনিতার ভাইদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। তাকে ফাঁসাতে নিজের ওপর ক্ষত তৈরি করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে আনিতা।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ