নবীন নিউজ, ডেস্ক ২১ মে ২০২৪ ০২:২৪ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের ছাত্রীরা দৈনিক ২ লিটারের চেয়ে বেশি পানি নিতে পারবে না বলে হল প্রভোস্ট একটা বিজ্ঞপ্তি দিয়েছে । তবে দেশের এমন দাবদাহ চলার পরেও এমন বাঁধাধরা নিয়মে খাবার পানি পেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে হলটির ছাত্রীরা।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননেত্রী শেখ হাসিনা হলের সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২/৩ মাস পর পর পানির ফিল্টারের টেপ ও মেশিন এর পার্টস বারবার ভেঙ্গে ফেলা হচ্ছে। এ ব্যাপারে সবার সহযোগিতা করার ও সবাইকে পানি ফিলটার ব্যবহারে আরো সংযত হওয়ার নির্দেশ প্রদান করা হল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, দৈনিক ২ লিটারের চেয়ে বেশি পানি যেন না নেওয়া হয়। একবার পানি নেওয়ার পর যেন ফিলটারে পানি জমা হওয়ার সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট ড. একেএম রেজাউর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা এ বিষয়ে হলের ছাত্রীদের সঙ্গে বিস্তারিত কথা বলেছি। হলে পানির সমস্যা নিয়ে কাজ করছি। আশা করি অতি দ্রæত সমস্যা সমাধান হবে।
এ বিষয়ে হলের ছাত্রীরা বলেন, পানির সমস্যা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। ছাত্রীদের তুলনায় পানির টেপ অনেক কম। এগুলো টেপ কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। নষ্ট টেপ মেরামত করা হলেও তা পরিবর্তন করা হয় না। পানি নিতে ধরতে হয় লম্বা লাইন। তীব্র তাপদাহের কারণে অনেক ক্ষেত্রে ২ লিটারের বেশি পানি আমাদের প্রয়োজন হয়।
পানি শূন্যতায় ভুগছি আমি নিজেও এমনটা জানিয়ে চারুকলা বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী আসফিয়া এশা বলেন, আমরা অনেক সময় পানি নিতে পারি না। গরমে পর্যাপ্ত খাবার পানির অভাবে অনেকেই অসুস্থ হচ্ছে। বর্তমান তাপমাত্রায় কমপক্ষে আমাদের ৩-৪ লিটার পানি খাওয়া প্রয়োজন। লাইন ধরে পানি না পেয়ে অনেকেই সরাসরি ট্যাংকের পানি খাচ্ছে। এই পানিতে জীবাণু, ময়লা এবং অতিরিক্ত পরিমাণ আয়রন যুক্ত হওয়ায় অনেক ধরনের পানিবাহিত রোগ হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, পানি পান করা অনেক সময় সিজনের ওপর নির্ভর করে। বর্তমান তীব্র তাপদাহে কমপক্ষে ৩-৪ লিটার পানি পান করা প্রয়োজন। শীতকালে পানি কম লাগলেও গ্রীষ্মকালে পর্যাপ্ত পানি পান করতে হবে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি