নবীন নিউজ ডেস্ক ১৮ মে ২০২৪ ০৯:২২ এ.এম
সংগৃহীত ছবি
দিনাজপুরে গণেশ ঋষি নামে এক আদিবাসী বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ ঘটনায় স্থানীয়দের মারধরে মারা যান অভিযুক্ত যুবক।
শুক্রবার (১৭ মে) রাত ১০টার দিকে বিকাশ ঋষি নামে ওই যুবকের মৃত্যু হয়।
এর আগে, বিকেল ৩টার দিকে জেলার সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়া এলাকায় গণেশ ঋষিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বিকাশ ঋষি।
এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার পরসাধু ঋষির ছেলে সরেশ ঋষি ও হরেণ ঋষি। সরেশ বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দুপুরে কাজ শেষে রাস্তার পাশের দোকানের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন গণেশ ও সরেশ। ওই সময় মানসিক ভারসাম্যহীন বিকাশ ঋষি পেছন থেকে এসে সরেশকে ধারালো হাসুয়ার কোপ দেয়।
এ সময় গণেশ ও হরেণ ঋষি এগিয়ে আসলে তাদেরও কোপ দেন বিকাশ। পরে ঘটনাস্থলেই মারা যান গণেশ। এ ঘটনার পর স্থানীয়রা বিকাশকে আটক করে মারধর করে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিকাশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান বিকাশ ঋষি।
কোতয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, বিকাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে তিনি উত্তেজিত হয়ে গণেশ, সরেশ ও হরেণকে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান গণেশ। পরে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান বিকাশ ঋষি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা