নবীন নিউজ, ডেস্ক ১৩ মে ২০২৪ ০৯:৩০ এ.এম
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানি করলো ।
সোমবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানির সুসংবাদ দেন দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান ডাক্তার আব্দুল বারী উমর।
আব্দুল বারী উমর বলেন, গত আড়াই থেকে তিন বছর সময়ে শিল্প ও অর্থনীতি সেক্টরে আমরা যে উন্নয়ন প্রত্যক্ষ ও অর্জন করছি তা দেশের ইতিহাসের এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বর্তমানে ইরাক সহ বিভিন্ন আরব দেশে ওষুধ রপ্তানি শুরু করেছে।ওকাজ ফ্যাক্টরির কল্যাণে আফগানিস্তান ইতিহাসে প্রথমবারের মতো ঔষধ সেক্টরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এমনকি বিদেশেও ঔষধ রপ্তানির সক্ষমতা অর্জন করেছে।
তিনি আরও বলেন, যদি আমরা জাতীয় পর্যায়ে বড় বড় ফ্যাক্টরি স্থাপন করতে পারি তবে ইনশাআল্লাহ আমরা মেডিসিন ও চিকিৎসা খাতে শতভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবো। ক্যান্সার রোগ নিরাময়ে আমাদের নিজস্ব মেডিসিন থাকবে। নিজেদের তৈরি মাইক্রোস্কোপ, মাইক্রো ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান ও এক্স-রের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি থাকবে। এর ফলে বাহির থেকে এসব আমদানির আর প্রয়োজন থাকবে না।
বারী উমর জানান, নিজেদের উৎপাদিত বড় বড় রোগের ওষুধ ও বহুল ব্যবহৃত চিকিৎসা যন্ত্র না থাকায় রোগ নিরাময়ের জন্য বর্তমানে আমাদের ৪০০ মিলিয়ন ডলার বিভিন্ন দেশের পকেটে চলে যাচ্ছে। যা আমাদের গার্হস্থ্য ও সামাজিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ