নবীন নিউজ, ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ০৩:২৯ পি.এম
আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকতিকার বারমালে পাকিস্তানি বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
জোর দিয়ে তারা আরও বলেছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। ওয়াজিরিস্তানি উদ্বাস্তুদের লক্ষ্য করে বোমা হামলার জবাব পাকিস্তানকে দিতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার পর ওই প্রতিক্রিয়া জানায় মন্ত্রণালয়। এ ঘটনায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা থেকে যাচ্ছে।
পাকিস্তানি কর্মকর্তারা এখনো কয়েক ঘণ্টা আগে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র সাংবাদিকদের জানিয়েছে, বিমান হামলা সীমান্তে পাকিস্তানি তালেবানের আস্তানাকে লক্ষ্য করে করা হয়েছে। কারণ, তালেবানরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। আফগান তালেবানরা ওই জঙ্গিদের হামলা ঠেকাতে তাদের সহযোগিতা করছে না। বরং, আফগানিস্তানের ভূমি ব্যবহার করার সুযোগ দিয়ে পাকিস্তানের সীমান্ত অশান্ত করে তুলেছে।
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি অস্বীকার করেছেন। এক্স-বার্তায় তিনি বলেন, বেসামরিক মানুষদের ওপর হামলা হয়েছে। যাদের বেশিরভাগ ওয়াজিরিস্তানি উদ্বাস্তু। তারাই বিমান হামলায় নিহত হয়েছেন।
যদিও কোনো সঠিক হতাহতের পরিসংখ্যান দেননি তিনি। তবে খোয়ারজমি বলেছেন, হামলায় বেশ কয়েকজন শিশু এবং অন্যান্য বেসামরিক ব্যক্তি শহীদ ও আহত হয়েছেন।
অপরদিকে পৃথক সূত্র বলছে, পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি নিভৃত গ্রাম। সেই গ্রামের নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বেশি।
আফগান সংবাদমাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাতে ওই তথ্য জানিয়েছে। এসব দাবি একতরফা। কারণ, পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি।
খামা প্রেস বলেছে, পাকতিকা থেকে পাওয়া প্রতিবেদনগুলো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলার পরে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিমান হামলা করা হয়। বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে মুহুর্মুহু ফেলা হয় বোমা। এর মধ্যে লামন গ্রামে নারী ও শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে প্রদেশের বারমাল জেলার মুর্গ বাজার এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান।
সর্বশেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ যোগ দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তান থেকে যুদ্ধবিমান আসতে তারা দেখেছেন। কিছু বুঝে উঠার আগেই বোমা ফেলা শুরু হয়। বিস্ফোরণে কেঁপে উঠে শান্ত গ্রামগুলো। যে পরিমাণ বোমার বর্ণনা তারা দিচ্ছেন তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ