নবীন নিউজ, ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ০৫:৪৩ পি.এম
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করেছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাক বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।
এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানের হামলার নিন্দা জানায় তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ অভিহিত করে এর জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ