নবীন নিউজ ডেস্ক ১০ মে ২০২৪ ১১:০১ এ.এম
সংগৃহীত ছবি
গাজীপুর কাপাসিয়া থেকে মরা মুরগি ভর্তি একটি পিকআপ যাচ্ছিল গাজীপুর শহরে। এসময় স্থানীরা দুর্গন্ধ পেয়ে পথিমধ্যে গাড়িটি আটক করে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ জানানো হয়। খবর পেয়ে পুলিশ মরা মুরগি ভর্তি পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার (৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া। এর আগে, বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওসি বলেন, জব্দকৃত মুরগিগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিকআপ চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিকআপ চালক জানান, গত কয়েকদিন ধরে কাপাসিয়ার ডায়মন্ড পোল্ট্রি থেকে মরা মুরগি নিয়ে বোর্ড বাজার মনিরের কাছে পৌঁছে দেন তিনি। তবে সেখানে পৌঁছে দেওয়ার পর মনির মুরগিগুলো কি করেন সেটা তিনি জানেন না।
এ ঘটনায় বৃহস্পতিবার অভিযানে নামে কাপাসিয়া উপজেলা প্রশাসন। ওই দিন বিকেলে মরা মুরগি বিক্রির দায়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে মোজাম্মেল নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় ২ মণ মরা মুরগির মাংস।
এদিকে পিকআপ চালকের দেওয়া তথ্যমতে ডায়মন্ড পোল্ট্রির ম্যানেজারকে ডেকে আনা হলেও তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণের অভাবে কোন ব্যবস্থা নেয়া যায়নি বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম মো. লুৎফর রহমান।
তিনি বলেন, মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত ডায়মন্ড পোল্ট্রির বিরুদ্ধেও খোঁজখবর নেয়া হচ্ছে এবং যিনি মুরগিগুলো কিনে নিতেন তাকেও বের করা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা