আচ্ছা আমরা কি জানি, আমাদের আঙুল টানলে বা ভাজ করলে মট করে যে শব্দ হয়,সেটি কেন হয়? বিজ্ঞানের ভাষায় একে বলে 'ক্রিপিটাস'। আঙুল ফোটানো্ আমাদের কম বেশি অনেকেরই অভ্যাস। আঙুল ফোটালে এক ধরনের মট মট আওয়াজ হয়।
যখন আঙুল ফোটানো হয় বা টানা হয়, তখন দুই হাড়ের মাঝে কিছু গ্যাস বাবল তৈরি হয়।এতে নিম্নচাপ সৃষ্টি হয়,একে হাড়ের মজ্জা বলে। সেখানে এই গ্যাস বাবল ফেটেই আঙুল ফোটানোর শব্দ হয়। বিশেষজ্ঞরা এই ঘটনাকে বেলুন ফোটানোর সঙ্গে তুলনা করেন।
আঙুল ফোটানোটা অনেকের কাছে হয়তো ভালোও লাগে। একই আঙুল পরপর দুইবার সাধারণত ফোটে না। এর কারণ হলো আপনার আঙুলে সেই গ্যাস বাবল সঙ্গে সঙ্গে তৈরি হয় না। এজন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়।
নিজের অজান্তে বা অবসর সময়ে অনেকেই আমরা আঙুল ফুটিয়ে থাকি । আবার অনেকে বলে থাকেন আঙুল ফোটানো ঠিক নয়, এতে নাকি হাড়ের ক্ষয় হয়!
তবে সত্যিই কি এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ডা. বেরেজিকলিয়ান বলছেন, ‘না। আঙুল টানাটানি কিংবা ফোটানোর সঙ্গে হাড়ক্ষয়ের বা বাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আঙুল ফোটানোর অভ্যাস অনেক বিস্তৃত।’
বিশেষজ্ঞদের মতে, আঙুল ফোটানোর বিষয়টি খুবই স্বাভাবিক। যদিও এর সঙ্গে মানসিক বা স্বাস্থ্যগত কোনো উপকারিতা নেই। তবে দেখা গেছে, মানুষ নার্ভাস হলেই বেশি আঙুল ফোটান। এর মাধ্যমেই নাকি তারা দুশ্চিন্তা দূর করার চেষ্টা করেন!
এতেও বিশ্বাস না হলে ঘটনাটি শুনুন। আনগার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন চিকিৎসক ডোনাল্ড আনগার। ৬০ বছর ধরে নিজের ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। প্রতিদিন নিয়ম করে বাঁ হাতের আঙুল ফুটিয়েছেন কিন্তু ডান হাত আঙুল একেবারেই ফোটাননি। এই দীর্ঘ দিনের পরীক্ষায় কী ফল পেলেন? দুই হাতের কোনো পার্থক্যই খুঁজে পাননি আনগার। তবে এত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০০৯ সালে ইগ নোবেল পুরস্কারও পেয়েছিলেন।
এই প্রসঙ্গে ভারতের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুদ্রজিৎ পাল জানান, আঙুল ফোটানোর সঙ্গে হাড় ক্ষয় হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে এটি বদঅভ্যাসে পরিণত হলে জয়েন্টে আঘাত পেতে পারেন।
যেসব স্থানে এমন শব্দ হয়ে থাকে, তার আশপাশে আলতোভাবে ম্যাসাজ করলে শব্দ সৃষ্টি কমে আসবে।
যেহেতু এমন শব্দ সৃষ্টির সময় কোনো ব্যথা অনুভূত হয় না, বরং আরাম লাগে, কাজেই চিন্তিত হওয়ার কিছু নেই। যদি এতে আপনি অস্বস্তি বোধ করেন তবে চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার। অনেক সময়ই তা লিগামেন্টে আঘাত অথবা হাড়ের ক্ষতিগ্রস্ত অবস্থার লক্ষণ প্রকাশ করে। কেবল তখনই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা