নবীন নিউজ, ডেস্ক ০৬ মে ২০২৪ ১২:৫১ পি.এম
জাপানে স্কুলকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। সেখানে বছরে ২১০ দিন স্কুলে ক্লাস চলে। জাপানি শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেক দেশের মিল আছে বটে। কিন্তু শতবর্ষ ধরে চলা তাদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ কিছু দিক আছে যেগুলো একজন শিক্ষার্থীকে অন্যান্য দেশের শিক্ষার্থীদের থেকে আলাদা করে তোলে। তাকে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে সহায়তা করে।
অনেক দেশে ক্লাসে ঘুমিয়ে গেলে অনেকটা ‘অপরাধ’ হিসেবে দেখা হলেও জাপানে ‘ভক্তির লক্ষণ’ হিসাবে ধরা হয়। জাপানে ক্লাসের সময় ঘুমিয়ে পড়া খুব সাধারণ দৃশ্য হতে পারে।
জাপানি স্কুলগুলো জ্ঞানের চেয়ে আচরণকে প্রাধান্য দেয়। চতুর্থ শ্রেণির আগে তারা পরীক্ষা নেয় না। প্রথম তিন বছরের জন্য তাদের লক্ষ্য হলো শিশুর চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলা, ভালো আচরণ শেখানো, শিশু কতোটা জ্ঞানী হলো সেটা বিচার করা নয়।
আমাদের দেশের স্কুল ও ক্লাসরুম পরিষ্কার করতে ঝাড়ুদার নিয়োগ দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশেও তাই। কিন্তু জাপানে এটি করা হয় না। সেখানে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, ক্যাফেটেরিয়া; এমনকি টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। জাপানি শিক্ষা ব্যবস্থা বিশ্বাস করে, শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করলে একে অপরকে সহায়তা করতে ও দলবদ্ধ হয়ে কাজ করতে শেখে। তারা আরও বিশ্বাস করে, ডেস্ক মোছা, ঝাড়ু দেওয়া ও মেঝে পরিষ্কার করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের কাজ ও অন্যের কাজকে সম্মান করতে শেখে।
পৃথিবীর অনেক দেশেই শিক্ষকরা আলাদা বসে খাবার খান। কিন্তু এখানেও ব্যতিক্রম জাপান। সেখানে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসরুমে বসে খাবার খান।
জাপানি শিশুরা শুধু বিষয়ভিক্তিক বই পড়ে না, তাদের ক্যালিগ্রাফি ও কবিতা লেখা শেখানো হয়।
জাপানে স্কুল-পরবর্তী কর্মশালা বা প্রস্তুতিমূলক স্কুল খুব জনপ্রিয়। সেখানে শিক্ষার্থীরা ছয় ঘণ্টার এই স্কুলের মাধ্যমে নতুন নতুন কিছু শিখতে পারে। প্রস্তুতিমূলক স্কুলের ক্লাসগুলো সাধারণত সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বেশিরভাগ জাপানি শিক্ষার্থী এতে অংশ নেয়, যেন তারা একটি ভালো জুনিয়র হাই স্কুলে ভর্তি হতে পারে। জাপানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য ছুটির দিনেও পড়ালেখা করে।
একটি ক্লাসের সব শিক্ষার্থী একই ধর্ম-শ্রেণি-পেশা বা বিত্তের পরিবার থেকে আসে না। তাই ইউনিফর্ম তাদের একই দলবদ্ধ করে এবং কমিউনিটি বোধ জাগায়। তবে প্রত্যেকেরই আলাদা ড্রেস কোড থাকে যেন তাদের শিখন ও বেড়ে উঠা বোঝা যায় এবং সবার মাঝে থেকেও নিজেকে প্রকাশ করতে পারে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি