নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৪:১৬ পি.এম
ইসরাইল গাজার গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।
রোববার (১২ জানুয়ারি) ইসলামাবাদে ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন মালালা। দুদিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রী অংশ নিয়েছেন। খবর আরব নিউজের।
সম্মেলনের দ্বিতীয় দিনে তার ভাষণে মালালা বলেন, ‘গাজায় ইসরাইল সমগ্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করেছে। এছাড়া স্কুলভবনে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে।’
মালালা আরও বলেন, ‘আমি ইসরাইলের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব। ’
তিনি বলেন, ‘ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন এবং ভবিষ্যৎ হারিয়েছে। একজন ফিলিস্তিনি মেয়ের স্কুলে যদি বোমা হামলা করা হয় এবং তার পরিবারের সদস্যরা নিহত হন তাহলে তার কোনও ভবিষ্যত থাকে না। ‘
মালালা ইউসুফজাই যখন ১৫ বছর বয়সি স্কুলছাত্রী ছিলেন তখন তার শিক্ষা আন্দোলনে ক্ষুব্ধ পাকিস্তানি ‘সন্ত্রাসীরা’ তার ওপর গুলি চালায়। এ ঘটনার পর তাকে যুক্তরাজ্যে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি সুস্থ হন এবং মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী হন।
২০১২ সালের পর মালালা মাত্র দুবার পাকিস্তানে গেছেন। এবার নিয়ে তিনি তিনবারের মতো নিজ দেশ সফর করছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে। ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ