নবীন নিউজ, ডেস্ক ০৫ মে ২০২৪ ০৪:৩৭ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের হলে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকেন।
একটি অনলাইন নিউজ পোর্টাল ‘চবির আবাসিক হলে মদ খেয়ে ছাত্রীর মাতলামি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। পরবর্তীতে ওই পোর্টলের লগো ও আত্মহত্যা চেষ্টাকারী ছাত্রীর ছবি দিয়ে একটি ফটোকার্ড ভাইরাল হয়। যা নিয়ে ক্যাম্পাসে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এতে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে পাঠানো হয়েছে বলে জানা যায়।
পত্রিকায় ছাত্রীর ছবি প্রকাশ করায় সে আত্মহত্যার চেষ্টা করেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক উদিতি দাশ।
তিনি আরও বলেন, এই ছাত্রীর বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। যার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটি তদন্ত কমিটি করেছি।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি একই ইনস্টিটিউটের এক ছাত্রের সাথে ছেলেদের মেসে ওই ছাত্রীর রাত্রিযাপন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি