সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভুট্টার বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন কৃষকরা

নবীন নিউজ, ডেস্ক ০৪ মে ২০২৪ ১১:৩০ এ.এম

সংগৃহীত

চলতি মৌসুমে ভুট্টা চাষে বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন দিনাজপুর বীরগঞ্জের কৃষকরা। ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় এ উপজেলার অধিকাংশ কৃষক ভুট্টা চাষের ঝুঁকছেন ।ভুট্টা চাষিদের প্রত্যাশা বাজারদর ভালো পেলে এবার তাদের মুখে হাসির ঝিলিক ফুটবে, তারা লাভবান হবেন।

জানা যায়, উপজেলার মোহনপুর, মরিচা পলাশবাড়ি, মোহাম্মদপুর, নিজপাড়া, শতগ্রাম, শিবরামপুর, সুজালপুর, পাল্টাপুরসহ সব ইউনিয়নেই ব্যাপকহারে ভুট্টা আবাদ হয়েছে। অধিকাংশ কৃষক আগাম জাতের ভুট্টা চাষ করেছেন। আগাম জাতের এসব ভুট্টা ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই তারা বিক্রি করতে পারবেন।

আর কিছু ভুট্টা পরিপক্ব ও বিক্রির উপযোগী হতে ৬০ থেকে ৭০ দিন সময় লাগতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলাজুড়ে সর্বমোট ১২ হাজার ১৬২ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গত বছরে ছিল ১১ হাজার ৯৫০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

উপজেলার মোহনপুর ইউনিয়নের এক ভুট্টা চাষী বলেন, আমি প্রতি বছরের ন্যায় এ বছরেও আগাম পাওনিয়ার ৩৩৫৫, পুনর্ভবা ৩৫৫৫, কাবেরি-৫ জাতের ৯ বিঘা ভুট্টা চাষ করেছি। কারণ, আগাম ভুট্টার চাহিদা বেশি ও দামও ভালো পাওয়া যায়। আমার প্রতি বিঘায় ভুট্টা চাষে জমি তৈরি, সার, বীজ, শ্রমিকের মজুরি ও সেচসহ সর্বমোট ২৩ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, যদি দাম ভালো থাকে তাহলে, প্রতি বিঘা ৬০-৭০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারব।

একই ইউনিয়নের অন্য এক ভুট্টা চাষি বলেন, আমি এ বছর প্রথমবারের মতো ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। গত বছরে ধান চাষ করেছিলাম, তেমন লাভবান হতে পারি নাই। তাই অধিক লাভের আশায় এ বছর ভুট্টা চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় এবং কোনো প্রকার রোগবালাই নেই, আশা করছি ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারব।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অধিক লাভের আশায় বীরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার চাষ। অধিকাংশ কৃষকরা আগাম ভুট্টা চাষ করেছে, কারণ আগাম ভুট্টা চাষে ফলন বেশি এবং দামও ভালো থাকে। তাই কৃষকরা আগাম ভুট্টা চাষে সাবলম্বী হচ্ছেন। আর ভুট্টা চাষের সার্বিক বিষয়ে পরামর্শ দিতে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা