নবীন নিউজ, ডেস্ক ২৮ জানু ২০২৫ ০৯:১৪ এ.এম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কোনো সহায়তা লাগবে কি না, তা জানতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে ইইউ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের দু’জন গণতন্ত্র বিশেষজ্ঞ- মেট বেকেন এবং মাইকেল লিডর এতে অংশ নেবেন।
ইসির উপসচিব মো. মিজানুর রহমানের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
বৈঠকে তারা ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, গুরুত্বপূর্ণ নির্বাচনি সংস্কার ও অগ্রাধিকার, নির্বাচনি সংস্কারে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন।
নির্বাচন কমিশন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচনের সময় ধরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে। সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে।
নির্বাচনের সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি এগিয়ে এসেছে। সংস্থাটি ভোটার নিবন্ধনে ইতিমধ্যে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে। সামনে নির্বাচনি প্রযুক্তিগত সহায়তাও অব্যাহত রাখার কথা জানিয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন