নবীন নিউজ, ডেস্ক ০১ মে ২০২৪ ০৪:৪০ পি.এম
কত ধরনের মানসিক ব্যাধির নাম-ই তো শুনেছেন। কখনও কী নিজেকে বিখ্যাত ব্যাক্তি ভাবার বা নিজেকে সুপারহিরো মনে করার রোগের কথা শুনেছেন? গ্র্যান্ডিওস ডিলিউশনস এমন এক রোগ যার ফলে মানুষ নিজেকে বিখ্যাত ব্যাক্তিত্ব, ডাক্তার বা সুপারহিরো ভাবতে শুরু করে। আজ জানাবো এই ফ্যান্টাসি রোগের বিস্তারিত।
বলা হয় পাগলের সুখ মনে মনে। মনের সুখে সে নিজেকে বাদশাহ সুলতানও মনে করতে পারে। আবার হুট কেউ নিজেকে দাবি করে বসল ইমাম মাহাদি। এই ক্ষেত্রে রোগী বিশ্বাস করে তার যে কোন ধরনের বিশেষ ক্ষমতা আছে। এবং এই রোগ আসলে মনে এমন একটা বিশ্বাস তৈরি করে যেটা পৃথিবীর সব প্রমাণ দিয়েও মিথ্যা প্রমাণ করা হয় তারপরও রোগী সেই বিশ্বাসে অটল থাকে।
ডিলিউশনস শব্দের সাথে আমরা সবাই পরিচিত। না জানলেও দোষের কিছু নেই। এর মানে হচ্ছে কোনও কিছুর প্রতি অগাধ বিশ্বাস যার আসলে বাস্তব কোনও ভিত্তিই নেই। অন্ধ বিশ্বাস বলা যায় আরকি। গ্র্যান্ডিওস ডিলিউশনসে রোগী মনে করে তার স্পেশাল কোনো পাওয়ার আছে যা পৃথিবীর অন্য কারো নেই। তাছাড়া সে সব সময় নিজেকে স্পেশাল ভাবে। পকেটে টাকা না থাকলেও সে ভাবে সেই পৃথিবীর একমাত্র ধনী ব্যাক্তি।
সাধারনত সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং নার্সিসিষ্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে গ্র্যান্ডিওস ডিলিওশনস ঘটে থাকে। এই রোগীর নিজেকে নিয়ে একটি দৃঢ় বিশ্বাস থাকে যে সে বিখ্যাত বা সুপারহিরো হবার পরও সবাই তাকে ভুল বুঝতে এবং তার সাথে দুর্ব্যবহার করছে বা তিরস্কার করছে, বা তাকে মিথ্যা বলার দায়ে অভিযুক্ত করছে।
এমন রোগের লক্ষণগুলি হল তারা অন্যদের থেকে আলাদা এবং সবার থেকে ভাল হওয়ার বিশ্বাস, অন্যদেরকে এ মিথ্যা বিশ্বাসকে বিশ্বাস করতে রাজি করার চেষ্টা করে এবং এ প্রচেষ্টা ব্যর্থ হলে ঝগড়া পর্যন্ত নিয়ে যায়। তবে এটি কোন নির্দিষ্ট মানসিক রোগ নয় বরং এক ধরনের ডেলুশনাল ব্যাধি এবং এটি বিভিন্ন কারণে ঘটতে পারে। প্রতিবছরে এক লাখে এমন রোগী পাওয়ার ঘটনামাত্র ১৬ জন।
কিছুদিন আগেও আমরা একজন মেয়েকে দেখেছি যেখানে ভুয়া ডাক্তার হওয়ার কারণে জেল খেটে আসার পরও জেল থেকে বের হয়েই সে সাদা কোট পরে আবার পরিচয় দিচ্ছে যে সে ডাক্তার। এমন কি বারবার ভুল ধরিয়ে দেবার পর ও সে তার বক্তব্যে অটল থাকছে।
সত্যি বলতে তাকে ট্রল না করে তার মানসিক অবস্থার উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ধরণের রোগ চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব। এ রোগের চিকিৎসার মধ্যে রয়েছে সাইকোথেরাপি, ওষুধ সেবন এবং রোগীকে হাসপাতালে ভর্তি করা।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা