নবীন নিউজ, ডেস্ক ২৭ এপ্রিল ২০২৪ ০৪:২৩ পি.এম
কৃত্রিম গর্ভেই বড় হবে সন্তান। সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের গর্ভের দরকার পড়বে না। মায়ের শরীরের গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগারে। এই সবটাই সায়েন্স ফিকশনের গল্প বলে মনে হলেও আদতে এমনটা সত্যিই হতে পারে।
নিজের গর্ভে শরীরের রক্ত-মাংস নিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়ত শেষ হবে ভবিষ্যতে। অন্তত বিজ্ঞানী হাশেম আল-ঘাইলি এমনই দাবি করেছেন। বাচ্চা তৈরির ল্যাব গড়ার স্বপ্ন দেখছেন ইয়েমেনের বিজ্ঞানী তথা মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাশেম আল-ঘাইলি।
ল্যাবে উৎপাদিত সে বাচ্চা হবে নিখুঁত, নীরোগ। শরীরে কোনও খুঁত থাকবে না, রঙ-রূপ ইচ্ছামতো বদলে দিতে পারবেন মা-বাবা। কোনও অসুখ থাকবে না। সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না, কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা। তার বুদ্ধিমত্তাকে শান দিয়ে প্রখর করা হবে। এমনই সুপার-বেবি চাইলে এগিয়ে যেতে হবে আরও কয়েকটা বছর।
তবে এই ব্যবস্থাকে ল্যাব বললে ভুল হবে। বলতে হবে কারখানা। কারখানা বলার কারণ হল এমন এক গবেষণাগার তৈরির পরিকল্পনা করছেন বিজ্ঞানী যেখানে একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে। কৃত্রিম গর্ভে বড় করা হবে ভ্রূণকে। একসঙ্গে ৩০ হাজার শিশুর জন্ম হবে ল্যাবরেটরিতে। সবটাই কৃত্রিম উপায়ে।
৭৫টির বেশি ল্যাবরেটরিতে চারশোর বেশি কৃত্রিম গর্ভ বা বেবি পড বা গ্রোথ পড থাকবে। গোল গোল কাচের বাক্সের মতো যন্ত্রই হল সেই গর্ভ যেখানে ভ্রূণ প্রতিস্থাপন করা হবে। ওই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। অপ্রচলিত শক্তি বা সৌরশক্তি, বায়ুশক্তি থেকে তৈরি বিদ্যুতে পাওয়ার সাপ্লাই হবে বাক্সে। কাজেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও থাকছেনা।
আইভিএফ পদ্ধতিতে মায়ের ডিম্বানু ও বাবার শুক্রাণু মিলিয়েই ভ্রূণ তৈরি হবে। সেই ভ্রূণ মায়ের গর্ভে প্রতিস্থাপন না করে সেই কৃত্রিম গর্ভে রাখা হবে। তারপর সেখানে বড় হতে থাকবে শিশু।প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সন্তানের জন্ম হবে। কেমন গায়ের রঙ চান? কেমন হবে বাচ্চার চুল? কেমন হবে চোখের রঙ? যা মন চায় তেমনই গড়ে দেবেন বিজ্ঞানীরা। জেনেটিক ইঞ্জিনিয়াররা বসে থাকবেন হুকুমের অপেক্ষায়। বাচ্চার ওজন, উচ্চতা মনের মতো করে গড়ে নিতে পারবেন মা-বাবারা।
জেনেটিক রোগের সম্ভাবনা থাকলে তা আগে থেকেই সারিয়ে দেওয়া হবে। বাচ্চা হবে ‘সুপার ইনটেলিজেন্ট’। ঠিক যতটা মেধা চান মা-বাবা, তার সবটাই ভরে দেওয়া হবে বাচ্চার ব্রেনে। শরীরে, মনে, বুদ্ধিমত্তায় সামান্য খুঁতও থাকবে না। বাচ্চা খুব শক্তিশালীও নাকি হবে।তাছাড়া বিশ্বজুড়েই এখন ব্যস্ততা বেড়েছে। সন্তানের জন্ম দেওয়ার মতো সময় ও কষ্ট কোনও মাই নাকি চাইছেন না। তাই সহজ উপায়ে ও গ্যারান্টি সহকারে বাচ্চা তৈরি করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন ইয়েমেনের বিজ্ঞানীরা।
খোদার উপর খোদকারি করে এমন সন্তানের জন্ম দেওয়া আসলেই বাস্তবায়ন করা সম্ভব কী না সেটাই জানার জন্য এখন অপেক্ষা করতে হবে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা