বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

গরমে অন্তঃসত্ত্বা মায়ের যত্ন

নবীন নিউজ, ডেস্ক ২৫ এপ্রিল ২০২৪ ০৫:৩০ পি.এম

সংগৃহীত

গর্ভাবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আর যদি গরমের সময় কেউ গর্ভ ধারণ করে তাহলে এই সময় গরম আরও বেশি অনুভূত হয়। অন্তঃসত্ত্বার সময় যত্ন মোটেও হেলাফেলার নয়; আর সময়টা যদি হয় ভরা গরমের মৌসুম, তার অস্বস্তি বেড়ে যায় কয়েক গুণ। তাই এ সময় গর্ভবতী মায়েরদের যত্নে নিজে ও তার আশপাশের লোকজনকে বেশী সচেতন হওয়া দরকার।

তীব্র গরমে অন্তঃসত্ত্বা মায়েদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে, যেগুলো পরবর্তীতে ঝুঁকি তৈরি করতে পারে। সুস্থ থাকতে এই গরমে গর্ভবতী মায়েদের নীচের কয়েকটি টিপস মেনে চলেন তাহলে অনেক উপকার পাবেন। যেমন-

*তীব্র গরমে অতিরিক্ত পানিশূন্যতা দেখা দেয়। পানিশূন্যতা থেকে 'হিট এক্সোশন হয়, ফলে অল্পতেই অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তিবোধ হতে পারে।

*গরমের তীব্রতা বেশি হলে মাথা ঘোরাতে পারে, অচেতন হয়ে যেতে পারে। এ সময় নাড়ির স্বাভাবিক গতি বেড়ে যায়। গর্ভাবস্থায় নাড়ির স্পন্দন প্রতি সেকেন্ডে ৮০ বার হয়ে থাকে। অতিরিক্ত গরমে নাড়ির স্পন্দন ১০০ থেকে ১২০ হয়ে যেতে পারে। গরমে অন্তঃসত্ত্বা মায়েদের বুক ধড়ফড় করা, মাথা ব্যথা, অসংলগ্ন কথা বলা বা বমি হতে পারে। 

*পানিশূন্যতার কারণে শরীরে হিট ক্র্যাম্প হতে পারে, এতে তীব্র ব্যথা হয়। অতিরিক্ত ঘামের জন্যও ক্র্যাম্পিং হতে পারে। হিট ক্র্যাম্প প্রথমে হাত-পায়ে হয়। জরায়ুতে বাচ্চা থাকা অবস্থায় কিছুক্ষণ পরপর জরায়ু সংকুচিত হয়, আবার ছেড়ে দেয়, যেটাকে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলা হয়। 

*গর্ভাবস্থায় নয় মাস ধরেই এমনভাবে পেট শক্ত হয়ে আসে। কিন্তু তীব্র গরমে পেট শক্ত হয়ে আসা বেড়ে যায়। তাই এই গরমে অন্তঃসত্ত্বা মায়েদের যারা ব্যায়াম করেন, অতিরিক্ত কাজ করেন অথবা অনেক রোদে হেঁটে অফিসে বা কাজে যান তাদের এসব পরিহার করতে হবে। তা না হলে হিট ক্র্যাম্প হবে অনেক বেশি।

*পানিশূন্যতার কারণে হার্টবিট বেড়ে যাবে। নিজের হার্টবিট নিজেই বুঝতে পারবেন, যেটাকে পালপিটিশন বলা হয়। হাত-মুখ-ঠোঁট শুকিয়ে যাবে, ফেটে যাবে। চোখ গর্তে ঢুকে যেতে পারে অতিরিক্ত পানিশূন্যতায়।

*গর্ভাবস্থায় শরীর ফুলে যাওয়াকে ইডিমা বলা হয়। যদি পানিশূন্যতা বেশিক্ষণ থাকে, তাহলে হাতে, পায়ে, মুখে, পেটের চামড়ার মধ্যে ইডিমাগুলো বেশি হবে। কারণ যখন শরীরে পানি কমে যাবে, তখন শরীর পানি ধরে রাখতে চেষ্টা করবে। আর ধরে রাখার কারণে এই জায়গাগুলোতে পানি চলে আসবে।

*হিট র‍্যাশ হতে পারে, ঘামাচি, ফুসকুড়ি, চুলকানি হতে পারে।  ম্যালাসমা হতে পারে, মুখ একটু হলুদাভ হয়ে যেতে পারে, লালচে আভা আসতে পারে। 

*তীব্র পানিশূন্যতার কারণে অনেক সময় দেখা যায় জরায়ুতে ইডিমা হয়ে যায়, অর্থাৎ সেখানে পানি জমে যেতে পারে। যে কারণে জরায়ু থেকে হালকা রক্তপাত হতে পারে। বেশি রক্তপাত হলে বাচ্চার ক্ষতি হতে পারে, বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয়। মায়ের পানিশূন্যতা হলে বাচ্চারও পানিশূন্যতা হবে।

*অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে গর্ভাবস্থায় বাচ্চার ক্ষতি হতে পারে, এমনকি বাচ্চার হার্টবিট কমে গিয়ে মৃত্যুও হতে পারে।

মায়ের যত্ন

প্রসূতি মায়ের জন্য সাধারণ যত্ন পারিবারিকভাবে নেওয়া হয়। তবে বর্তমানে তীব্র গরমের জন্য বাড়তি যত্ন ও সতর্কতা অনুসরণ করতে হবে। যেমন-

*অন্তঃসত্ত্বা নারীকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। গরমে দৈনিক ২-৩ লিটার বা ৮ থেকে ১৫ গ্লাস পানি অবশ্যই পান করতে হবে।

*গরমে নিয়মিত গোসল করতে হবে। এটি ঘাম ও স্যাঁতস্যাঁতে ভাব দূর করে শরীরকে সতেজ রাখবে। গোসলের সময় পানির তাপমাত্রা যেন স্বাভাবিকের নিচে থাকে, তা খেয়াল রাখতে হবে। এছাড়া কিছুক্ষণ পরপর ঠাণ্ডা পানিতে শরীর মুছে নিতে হবে।

*সুতি, লিনেন কাপড়ের, হালকা রঙের, ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরতে হবে। জিন্স, মোটা কাপড়, সিনথেটিক ও গাঢ় রঙের পোশাক পরিহার করতে হবে গরমে।

*হালকা ধরনের স্বাভাবিক খাবার খেতে হবে। সেদ্ধ খাবার, ফল, সবজি, সালাদ খেতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড, বাইরের হোটেলের খাবার অনেক সময় গরমে পচন ধরে যায়। সেগুলো পরিহার করতে হবে। তাজা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।

*পানির পরিমাণ বেশি আছে এমন খাবার বেশি খেতে হবে। যেমন-ডাব, স্যালাইন, ফলের রস, দুধ, বিভিন্ন শরবত, তরমুজ, মাল্টা, কমলা।

*গরমে অতিরিক্ত কাজ করা যাবে না, অকারণে বারবার বাইরে যাওয়া যাবে না, বাইরে অনেকক্ষণ রোদে থাকতে হবে বা হেঁটে যেতে হবে, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে পরিবারের সদস্যদের সহায়তা নিতে হবে। হালকা বিশ্রাম নিতে হবে ছায়ায় মধ্যে।

*তীব্র রোদ এড়িয়ে চলতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোদ তীব্র থাকে। এ সময় অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। এ সময় ঘরের পর্দা টেনে রাখতে হবে।

*বাইরে গেলে অবশ্যই ছাতা, ক্যাপ ব্যবহার করতে হবে অথবা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। ছায়াযুক্ত স্থান দিয়ে হেঁটে যেতে হবে। সানগ্লাস ব্যবহার করতে হবে। ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

*পানিশূন্যতার কারণে প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হয়ে যাবে। পানিশূন্যতায় প্রস্রাব কমে গিয়ে অ্যানুরিয়া হয়ে যেতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। অন্তঃসত্ত্বা মায়ের কিডনি খুবই সংবেদনশীল থাকে, অল্প পানিশূন্যতা থেকে কিডনি বিকল হয়ে যেতে পারে। তাই দিনে ৭-৮ বার প্রস্রাব পরিমাণমতো হয় কি না, সেদিকে নজর রাখতে হবে।

হিটস্ট্রোকে কী করবেন

অন্তঃসত্ত্বা মা হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ছায়াযুক্ত ঠাণ্ডা জায়গায় নিয়ে আসতে হবে। ঘরের ফ্যান বা এসি ছেড়ে দিতে হবে, শরীর মুছে দিতে হবে। থার্মোমিটারে তাপমাত্রা ১০০ এর নিচে আসা পর্যন্ত শরীর থেকে তাপ কমানোর চেষ্টা করতে হবে। এক ঘণ্টা পরও যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

তীব্র গরমের এই সময়টায় অন্তঃসত্ত্বা মায়ের যত্নে পরিবারের সবাইকে অনেক বেশি সদয় হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। হিটস্ট্রোকে যদি অচেতন হয়ে যান, তাহলে অবশ্যই তা বাচ্চার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা