নবীন নিউজ ডেস্ক ২৫ এপ্রিল ২০২৪ ০৩:৩১ পি.এম
ফাইল ছবি।
শিশু-কিশোরদের মদ পানে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে ১১ বছর বয়সীদের এক তৃতীয়াংশ এবং ১৩ বছর বয়সীদের অর্ধেকেরও বেশি মদ পান করে। বিশ্বব্যাপী স্বাস্থ্য বিশেষজ্ঞদের যাচাই করা এই তালিকায় ৪৪ টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে দেশটি।
যুক্তরাজ্যের ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে ১৫ বছর বয়সী ছেলেদের তুলনায় মেয়েদের মদ পান এবং মাতাল হওয়ার হার বেশি দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে বলা হয়েছে, মদ পানের বৈধতার মাধ্যমে শিশুদের মস্তিষ্কে ক্ষতি করতে পারে এমন অ্যালকোহলকে স্বাভাবিক করা হয়েছে। সংস্থাটি দেশগুলোকে শিশুদের সুরক্ষার জন্য আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
কিশোর-কিশোরীদের মধ্যে সিগারেট ধূমপান, ভ্যাপিং, অ্যালকোহল এবং গাঁজার অভ্যাসের বিষয়ে জানতে প্রতিবেদনে ২০২১-২২ সালে ইউরোপ, মধ্য এশিয়া ও কানাডার প্রতিটি দেশের প্রায় চার হাজার ৫০০ স্কুলগামী শিশুর কাছ থেকে পাওয়া তথ্যের ওপর নজর দেওয়া হয়েছে।
গবেষণার সমন্বয়ক গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো ইনচলি বলেন, অল্প বয়সে এতো অধিক শিশুর মদ পান শুরু করার লক্ষণ ‘উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘বড় হওয়ার এবং অভিজ্ঞতা নিতে গিয়ে মদ পান স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে ১৩ বছর বয়সী ১২ শতাংশ মেয়ে এবং ৯ শতাংশ ছেলে তাদের জীবনে কমপক্ষে দুবার মাতাল হয়েছে। ১৫ বছর বয়সী মেয়েদের বেলায় এই হার এক তৃতীয়াংশ এবং ছেলেদের বেলায় এক চতুর্থাংশ বেশি। জরিপে অংশ নেওয়া ইংল্যান্ডের অর্ধেকের বেশি কিশোরী জানিয়েছে, তারা গত ৩০ দিন মদ পান করেছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ