নবীন নিউজ, ডেস্ক রিপোর্ট ২১ এপ্রিল ২০২৪ ১১:৫৩ এ.এম
বিমানের টিকেট কিনেও ভিসা না পেয়ে ওমরাহ করতে যেতে পারলো না ৫ হাজার ওমরাহযাত্রী। নির্ধারিত ওমরাযাত্রী না পেয়ে এয়ারলাইন্সগুলোর সিট খালি যাচ্ছে। অন্যদিকে টিকিটের টাকা ফেরত না পাওয়ায় ওমরাযাত্রী ও ওমরাহ এজেন্সিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আগামী ১৫ শাওয়াল পর্যন্ত ওমরাহ ভিসা দেয়ার নিয়ম থাকলেও সৌদি সরকার ঈদুল ফিতরের পর থেকে দেশটির ওমরাহ কোম্পানীগুলোকে কোটা পদ্ধতিতে ওমরাহ ভিসা ইস্যুর সংখ্যা কমিয়ে দিয়েছে। ফলে কাঙ্খিত ভিসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশি ওমরাযাত্রী ও ওমরাহ এজেন্সিগুলো। অনেক যাত্রী মক্কা-মদিনায় বাড়ী ভাড়া এবং বিমানের টিকিট কিনে ওমরাহ ভিসা না পেয়ে ভিসার জন্য এজেন্সিগুলোর দ্বারে দ্বারে ঘুরে নানামুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে জানা যায়।
আরো জানা যায়, আগামী নয় মে থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবার কথা। হাজীদের বাড়ী ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা না হলে হাজীদের ফ্লাইট নিশ্চিত করা সম্ভব হবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ঊনত্রিশ এপ্রিল হজ ভিসা ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় এবার হজে যাওয়ার সুযোগ থাকবে না। ধর্ম মন্ত্রণালয়ের এক সার্কুলারে এতথ্য জানানো হয়েছে।
আগামী চব্বিশ এপ্রিল পর্যন্ত প্রায় ৫শত ওমরাযাত্রীর ভিসা না পাওয়ায় বিভিন্ন এয়ারলাইন্সের গ্রুপ টিকিট বাবদ প্রায় চার কোটি টাকা গচ্চা দিতে হয়েছে। এছাড়া হামজা এয়ার এজেন্সির একশত পয়ত্রিশ জন,ময়নামতি ট্রাভেলসের ৫০ জন, গালফ ট্রাভেলসের একশ' জন, সালমান হজ গ্রুপের একশ'জন, পটুয়াখালি ট্রাভেলসের একশ'জনের ওমরাহ ভিসা না পাওয়ায় বিমানের টিকিটের টাকা মার যাচ্ছে। এছাড়া সাউদিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের টাকা গচ্চা দিতে হচ্ছে। গত বুধবার ময়নামতি এভিয়েশনের চল্লিশ জন ওমরাযাত্রীর ভিসা না হওয়ায় ফ্লাইনাসের সিট খালি গেছে। এতে গ্রুপ টিকিট হওয়ায় যাত্রীরা বিমানের টিকিটের টাকাও ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই।
ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে ও তা ১৫ জ্বিলকদের মধ্যেই শেষ হতে হবে। পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্নে করতেই সউদীর হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
উল্লেখ্য, সম্প্রতি ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। কিন্তু এখন থেকে এই নিয়মের পরিবর্তে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জ্বিলকদ উত্তীর্ণ হবে। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ থাকতো ২৯ জিলকদ পর্যন্ত।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?